ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

৩ দিনব্যাপী বিইউএফটি সিনেফ্রেম ফেস্ট ২০২৬

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৬:৫১ এএম

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) বিইউএফটি সিনেফ্রেম ফেস্ট-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জায়ান্ট গ্রুপ এবং এডুকেশন হাব এর সহযোগিতা এবং বিইউএফটি ফটোগ্রাফি ক্লাবের আয়োজনে তিন দিনব্যাপী এই উৎসবের পরিসমাপ্তি ঘটে আজ ৯ জুলাই ২০২৬। সম্প্রতি এই উৎসবের উদ্বোধন করা হয়েছিল। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। বিশেষ অতিথি ছিলেন জায়ান্ট গ্রুপের পরিচালক শারমিন হাসান তিথি।