ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

গৃহবধূর মৃত্যু

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৭:৩৪ এএম

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় শারমিন আক্তার (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় তার একটি ছাগলও ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায়। গতকাল শনিবার দুপুরে লালমনিরহাট-বুড়িমারী রেলপথের কাকিনা ইউনিয়নের সুকানদীঘি রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শারমিন আক্তার কাকিনা ইউনিয়নের গোপালরায় এলাকার বিপ্লব মিয়ার স্ত্রী। স্থানীয়দের ভাষ্য, রেললাইনের পাশে দুটি ছাগল বাঁধা ছিল। ছাগল আনতে গিয়ে শারমিন দেখতে পান, ছাগলগুলোর গলার রশি রেললাইনের সঙ্গে পেঁচিয়ে গেছে। তিনি রশির প্যাঁচ খুলতে রেললাইনের ওপর গেলে এ সময় একটি ট্রেন চলে আসে। দ্রুত সরে যাওয়ার চেষ্টা করলে ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় তার একটি ছাগলও ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায়।