ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

যুবক গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৭:৩৩ এএম

বগুড়ার আদমদীঘির সান্তাহারে এক নারীকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মেসেঞ্জারে অশ্লীল ছবি, ভিডিও ও আপত্তিকর বার্তা পাঠিয়ে হয়রানি এবং তার শিশুকন্যাকে যৌন নিপীড়নের অভিযোগে দায়ের করা মামলায় আপন বাদশা (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া আপন বাদশা আদমদীঘি উপজেলার উথরাইল জাহানাবাজ গ্রামের আজিজার রহমানের ছেলে। পুলিশ জানায়, শুক্রবার নওগাঁর ছোট যমুনা নদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অভিযুক্ত যুবক ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে ভুক্তভোগী নারীকে অশ্লীল ছবি, ভিডিও ও আপত্তিকর বার্তা পাঠিয়ে এবং অডিও কলে কুপ্রস্তাব দিয়ে মানসিকভাবে হয়রানি করতেন। একই সঙ্গে তার ১০ বছর বয়সী শিশুকন্যাকে বিভিন্ন সময় যৌন নিপীড়নেরও অভিযোগ করা হয়েছে।