এবার বাংলা কিউআর-এর প্রচলন এবং ক্যাশবিহীন লেনদেনের পরিধি আরও বিস্তৃত করতে বিকাশ পেমেন্টে থাকছে ১০,০০০ টাকারও বেশি ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফার। এদিকে, সরকারি নির্দেশনা মোতাবেক বিকাশ ইতোমধ্যেই তার মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর প্রতিস্থাপন করছে, যা ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমকে সমৃদ্ধ করে গ্রাহকের ক্যাশবিহীন কেনাকাটাকে আরও সহজ করেছে।
লাইফস্টাইল, ফুড ও বেভারেজ, সুপারস্টোর, ঘরের সাজসজ্জা, অনলাইন শপিং, টিকেট ও ট্রাভেল, এন্টারটেইনমেন্ট, রাইড শেয়ারিং, হেলথ কেয়ার, এডুকেশন, গ্যাজেটসসহ বিভিন্ন কেনাকাটায় বিকাশ পেমেন্টে পাওয়া যাচ্ছে বিভিন্ন অংকের ডিসকাউন্ট ও ক্যাশব্যাক। অফারের বিস্তারিত দেখে নেওয়া যাবে বিকাশ-এর অফিসিয়াল ফেইসবুক পেজ - যঃঃঢ়ং://িি.িভধপবনড়ড়শ.পড়স/নশধংযষরসরঃবফ/?ষড়পধষব=নহথওঘ এবং যঃঃঢ়ং://ড়ভভবৎ-ভরহফবৎ.পড়স/ - ওয়েব লিংকে। ‘পেমেন্ট মানেই বিকাশ’- বার্তাটিকে সামনে রেখে চালু করা এই ক্যাম্পেইনের আওতায় ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফারগুলো উপভোগ করা যাবে ৩১ আগস্ট-২০২৬ পর্যন্ত। বিজ্ঞপ্তি

