অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) কর্তৃক আয়োজিত ৯৮ ও ৯৯তম অফিসার (ক্যাশ) ব্যাচের ৩০ কর্মদিবসব্যাপী ফাউন্ডেশন কোর্সের সমাপনীতে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ প্রদান করা হয়েছে। গতাল বুধবার এবিটিআইয়ে অনুষ্ঠিত এই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক রূবানা পারভীন ও মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জালাল উদ্দিন।

