ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

টানা সপ্তমবার ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৬:৫৪ এএম

বিশ্বখ্যাত ‘টপ এমপ্লয়ার্স ইনস্টিটিউট’ থেকে টানা সপ্তমবার ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি অর্জন করেছে ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো বাংলাদেশ পিএলসি (বিএটি বাংলাদেশ পিএলসি)। এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে সপ্তমবার এই স্বীকৃতি অর্জনের কৃতিত্ব ধরে রাখল কোম্পানিটি। বিএটি বাংলাদেশের হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ বলেন, সপ্তমবারের মতো এই স্বীকৃতি অর্জন আমাদের এমন একটি কর্মপরিবেশ গড়ে তোলার প্রতি ধারাবাহিক অঙ্গীকারেরই প্রতিফলন, যেখানে আমাদের কর্মীরা বিকশিত হতে, সফল হতে এবং নিজেদের সর্বোচ্চ সক্ষমতা অনুযায়ী কাজ করতে পারেন।