ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

অগ্রণী ব্যাংকে ক্রেডিট অপারেশন অ্যান্ড ক্রেডিট ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ১২:২৮ এএম

অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) কর্তৃক আয়োজিত ১০ দিনব্যাপী ক্রেডিট অপারেশন অ্যান্ড ক্রেডিট ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গতকাল রোববার প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জালাল উদ্দিন। এবিটিআই-এর সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মাদ মিজানুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান কার্যালয়, সার্কেল, অঞ্চল ও বিভিন্ন শাখার ৪২ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।