ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের নির্বাহী কমিটির ৭৭তম সভা অনুষ্ঠিত

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ১২:২৮ এএম

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশ-এর নির্বাহী কমিটির ৭৭তম সভা গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় পূবালী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। কমিটির চেয়ারম্যান এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ্ উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন- বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ ড. মো. আনোয়ার হোসাইন মোল্লা। কমিটির সদস্যসচিব ও বোর্ডের সেক্রেটারি জেনারেল (ভারপ্রাপ্ত) মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী আন-নাদাভী সভা পরিচালনা করেন।