× UCB Sticker Card
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ০৫:৫২ এএম

উপায় অ্যাপে দেওয়া যাবে পেনশন স্কিমের চাঁদা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ০৫:৫২ এএম

উপায় অ্যাপে দেওয়া যাবে  পেনশন স্কিমের চাঁদা

‘উপায়’ অ্যাপের মাধ্যমে সহজেই সর্বজনীন পেনশন স্কিমের চাঁদা জমা দেওয়া যাবে। এ প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে জাতীয় পেনশন কর্তৃপক্ষ এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) পরিচালিত ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড ‘উপায়’-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

রাজধানীর একটি হোটেলে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে ওই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে সর্বজনীন পেনশন স্কিমে নিবন্ধিত গ্রাহকেরা ‘উপায়’ অ্যাপ এবং সারা দেশে বিস্তৃত ‘উপায়’-এর এজেন্ট নেটওয়ার্কের মাধ্যমে সহজেই মাসিক চাঁদা জমা দিতে পারবেন।

অনুষ্ঠানে জাতীয় পেনশন কর্তৃপক্ষের পক্ষে নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান, সদস্য (তহবিল ব্যবস্থাপনা) মুন্সী আবদুল আহাদ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ‘উপায়’-এর পক্ষে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শ্যামল বি. দাস, প্রধান ব্যবসা কর্মকর্তা মো. মাহবুব সোবহান, উপপরিচালক হাসান মোহাম্মাদ জাহিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সমঝোতা স্মারকের আওতায় দুই প্রতিষ্ঠান যৌথভাবে একটি নিরাপদ, নির্ভরযোগ্য ও ব্যবহারবান্ধব ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু করবে। এর মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকে গ্রাহকেরা সহজেই সর্বজনীন পেনশন স্কিমে মাসিক চাঁদা জমা দিতে পারবেন।

জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান বলেন, সর্বজনীন পেনশন স্কিম জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং সেবা আরও সহজ ও প্রযুক্তিনির্ভর করতে জাতীয় পেনশন কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে। উপায়ের সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে গ্রাহকেরা নিরাপদ ও ঝামেলামুক্তভাবে পেনশনের মাসিক চাঁদা পরিশোধ করতে পারবেন, যা সর্বজনীন পেনশন কর্মসূচি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রূপালী বাংলাদেশ

Link copied!