× UCB Sticker Card
বুধবার, ১৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৬:৫০ এএম

রয়্যাল ফুটওয়্যারকে আইকিউআইও অনুমোদন, তুলবে ১২ কোটি টাকা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৬:৫০ এএম

রয়্যাল ফুটওয়্যারকে আইকিউআইও  অনুমোদন, তুলবে ১২ কোটি টাকা

বাংলাশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১০২০তম কমিশন সভায় গতকাল মঙ্গলবার শতভাগ রপ্তানিমুখী জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়্যাল ফুটওয়্যার পিএলসিকে ইন্টারনাল কোয়ালিফাইড ইনভেস্টর ওফার (আইকিউআইও) অনুমোদন করা হয়েছে। বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের নেতৃত্বাধীন নতুন কমিশন কর্তৃক অনুমোদিত এটিই প্রথম অনুমোদন। একই সঙ্গে একটি মিউচুয়াল ফান্ড অবলুপ্তির প্রস্তাবে সম্মতি দিয়েছে কমিশন।

রয়্যাল ফুটওয়্যারকে যোগ্য বিনিয়োগকারীদের থেকে প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ২০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে মোট ১২ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। আইকিউআইওর মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যাংক ঋণ পরিশোধ, খুচরা যন্ত্রাংশ ও কাঁচামাল ক্রয় এবং আইকিউআইও-সংক্রান্ত ব্যয় নির্বাহের উদ্দেশ্যে ব্যবহার করা হবে।

কোম্পানিটি একটি শতভাগ রপ্তানিমুখী জুতা প্রস্তুতকারক প্রতিষ্ঠান। অন্যান্য দেশের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত জুতা সরবরাহকারী কোম্পানি রোজে তারা জুতা সরবরাহ করে থাকে।

৩১ ডিসেম্বর ২০২৫ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির পুনর্মূল্যায়নসহ প্রতি শেয়ারে নিট সম্পদমূল্য ২৭ দশমিক ৫৪ টাকা। পুনর্মূল্যায়ন ছাড়া প্রতি শেয়ারে নিট সম্পদমূল্য ১৫ দশমিক ৭৪ টাকা। প্রতি শেয়ারে অর্ধবার্ষিক আয় শূন্য দশমিক ৮২ টাকা।

এই ইস্যুতে ইস্যু ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে প্রাইস ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি। এ ছাড়া প্রাইস ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি ও ইসি সিকিউরিটিজ লিমিটেড যৌথভাবে আন্ডাররাইটার হিসেবে কাজ করছে।

একই সঙ্গে ১০ বছরের নির্দিষ্ট মেয়াদ পূর্ণ হওয়ায় ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ানকে অবলুপ্তির প্রস্তাবে সম্মতি দিয়েছে কমিশন। ফান্ডের ট্রাস্টি বাংলাশে জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির আবেনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এই ফান্ডের মোট ইউনিট ক্যাপিটাল ছিল ১০৪ দশমিক ৩২ কোটি টাকা এবং ইউনিট প্রতি ফেসভ্যালু ছিল ১০ টাকা।

রূপালী বাংলাদেশ

Link copied!