× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০৬:০২ এএম

ধর্ষণ মামলার দ্রুত বিচারে ‘বিশেষ ট্রাইব্যুনাল’ গঠনের সিদ্ধান্ত

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০৬:০২ এএম

ধর্ষণ মামলার দ্রুত বিচারে ‘বিশেষ ট্রাইব্যুনাল’ গঠনের সিদ্ধান্ত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশজুড়ে সাত দিনের সরকারি ছুটি চললেও দাপ্তরিক কাজে বিরতি নেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। ছুটির দিনেও সকাল থেকে সচিবালয়ে একের পর এক বৈঠক ও মন্ত্রিসভার বিশেষ সভায় সভাপতিত্ব করেন তিনি।

সভায় নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণ মামলার দ্রুত বিচারে একটি ‘স্পেশাল ট্রাইব্যুনাল’ গঠনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

মন্ত্রিপরিষদ সচিব জানান, নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের মামলা দ্রুত নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট বিভাগগুলোর সমন্বিত কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এই প্রক্রিয়াকে গতিশীল করতে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। অপরাধীদের দ্রুত শাস্তির আওতায় আনাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

রূপালী বাংলাদেশ

Link copied!