× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ১২:২০ এএম

এলডিসির কাতারে আরও তিন বছর থাকতে চায় বাংলাদেশ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ১২:২০ এএম

এলডিসির কাতারে আরও তিন  বছর থাকতে চায় বাংলাদেশ

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে বাংলাদেশ সরকার। প্রস্তুতিমূলক কাজে ব্যাঘাত সৃষ্টিকারী একগুচ্ছ বৈশি^ক ও অভ্যন্তরীণ নানা সমস্যার কথা উল্লেখ করে এই আবেদন জানানো হয়েছে।

এলডিসির কাতারে আরও তিন বছর থাকতে চলতি বছরের নভেম্বর থেকে উত্তরণের সময় পিছিয়ে ২০২৯ সালের জন্য আবেদন করা হয়েছে। এরপরও মিলছে না স্বস্তি। তাই বাংলাদেশের আবেদন ইতিবাচকভাবে দেখতে সংস্থাটিতে চিঠি দিচ্ছেন স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান।

উন্নয়নশীল দেশে রূপান্তরের বিষয়টা মর্যাদার হলেও তা থেকে আরও তিন বছর পিছিয়ে থাকতে চায় বাংলাদেশ। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরদিনই এ বিষয়ে জাতিসংঘের ইকোসকে আনুষ্ঠানিকভাবে আবেদন করা হয়।

এতে বলা হয়েছে, ২০১৮ সালের পর থেকে মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এলডিসি উত্তরণের প্রস্তুতির সময়কাল। যেখানে বড় সংকট ছিল কোভিড-১৯ মহামারির দীর্ঘস্থায়ী প্রভাব ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। তুলে ধরা হয় আগের সরকারের তথ্য জালিয়াতি, আর্থিক খাতে অনিয়ম ও ২০২৪ সালের গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিও।

তবে, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি রাবাব ফাতামার পালটা চিঠিতে সংস্থাটির সাধারণ অধিবেশনের ভোটে প্রভাব রাখতে বাংলাদেশকে বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর পরামর্শ দেওয়া হয়। সেই সঙ্গে অন্য আরেকটি চিঠিতে প্রধানমন্ত্রী স্বয়ং আবেদন করলে বাড়তি সুবিধা পাওয়া যাবে বলে জানানো হয়। যার পরিপ্রেক্ষিতে, তৈরি করা হয়েছে তারেক রহমানের চিঠির খসড়া, যা পাঠানো হবে শিগগিরই। চলতি বছরের নভেম্বরে এলডিসি থেকে উত্তরণের নির্ধারিত সময় রয়েছে বাংলাদেশের। এর সিদ্ধান্ত নেওয়া হবে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভোটাভুটিতে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!