× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ১২:১২ এএম

কাফরুলে গার্মেন্টস ব্যবসায়ীর কাছে চাঁদা দাবিতে গুলি, গ্রেপ্তার ৪

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ১২:১২ এএম

কাফরুলে গার্মেন্টস  ব্যবসায়ীর কাছে  চাঁদা দাবিতে গুলি,  গ্রেপ্তার ৪

রাজধানীর কাফরুলে গার্মেন্টস ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি করে গুলিবর্ষণের ঘটনায় পরিকল্পনাকারীসহ ৪ জন গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। গতকাল সোমবার র‌্যাব-৪ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার কে. এন. রায় নিয়তি এ তথ্য দেন।

তিনি বলেন, র‌্যাব-৪ সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের পাশাপাশি চাঁদাবাজদের আইনের আওতায় নিয়ে আসার জন্য সদা সচেষ্ট। রোববার গভীর রাতে অভিযান চালিয়ে রাজধানীর কাফরুলে গার্মেন্টস ব্যবসায়ীর কাছে কোটি টাকা চাঁদা দাবি করে গুলিবর্ষণের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলোÑ রানা (৩১), মো. সাগর শেখ (২৮), মো. কালু (২৮) ও শশী (২২)।

কোম্পানি কমান্ডার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মামলার বাদী এ কে এম অ্যাপারেলস গার্মেন্টস কারখানার মালিক। গত ১৮ এপ্রিল সন্ধ্যায় তিনি গার্মেন্টসের অফিস রুমে বসে কাজ করছিলেন। এ সময়ে অজ্ঞাতনামা ১২ থেকে ১৩ জন দুষ্কৃতকারী তার অফিস রুমে প্রবেশ করে তাকে ভয়ভীতি দেখিয়ে এক কোটি টাকা চাঁদা দাবি করে। বাদী টাকা দিতে অস্বীকৃতি জানালে ২ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী পিস্তল বের করে ২ রাউন্ড ফাঁকা গুলি করে। এ সময় দুষ্কৃতকারীরা বাদীর অফিস কক্ষের লকার ভাংচুর করে এবং ৩ দিনের মধ্যে এক কোটি টাকা চাঁদা না দিলে বাদীকে মেরে ফেলার হুমকি দেয়। এমনকি ঘটনাস্থল ত্যাগ করার সময় দুষ্কৃতকারীরা সিসি ক্যামেরার ডিভিআর ও হার্ডডিস্ক খুলে নিয়ে চলে যায়। ওই ঘটনায় কাফরুল থানায় একটি মামলা দায়ের করেন তিনি।

তিনি বলেন, এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব ছায়াতদন্ত শুরু করে। র‌্যাব-৪ সিসি টিভির ফুটেজ পর্যালোচনার মাধ্যমে ৪ জন আসামিকে শনাক্ত করে এবং মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, এ ঘটনার পরিকল্পনাকারী রানা। এ কে এম অ্যাপারেলস গার্মেন্টসটি একটি রিমোট এলাকায় ও যাতায়াতের রাস্তা একটু অনুন্নত হওয়ায় রানা এই গার্মেন্টসটি বেছে নেয়। ঘটনার পূর্বেই রানা ওই গার্মেন্টসে যায় এবং আশপাশ ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ধারণা নেয়। আসামি রানা জানত যে, এখানে ভয়ভীতি দেখালে মোটা অংকের টাকা আদায় করা যাবে। পরে আসামি রানাসহ অন্যান্য আসামিরা অস্ত্রসহ গার্মেন্টসের মালিকের রুমে ঢুকে এক কোটি টাকা চাঁদা দাবি করে।

তিনি বলেন, গ্রেপ্তার আসামিরা রাজধানীর মিরপুর, কাফরুল থানাসহ আশপাশের এলাকায় চাঁদাবাজি, মাদক, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ে জড়িত ছিল। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা চলমান।

 

রূপালী বাংলাদেশ

Link copied!