× UCB Sticker Card
সোমবার, ২২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০২:৩৭ এএম

আজ আর্জেন্টিনার মুখোমুখি অস্ট্রিয়া

ফের মেসি ম্যাজিক না অঘটন

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০২:৩৭ এএম

ফের মেসি ম্যাজিক না অঘটন

লিওনেল মেসির রেকর্ড গড়া হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত যাত্রা শুরু করেছে আর্জেন্টিনা। আজ সোমবার বিশ্বকাপ আসরে আর্জেন্টাইনদের দ্বিতীয় ম্যাচ অস্ট্রিয়ার বিপক্ষে। আজ সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় ডালাস স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। মেসি ম্যাজিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু সারা বিশে^র মতো বাংলাদেশের আজেন্টাইনার সমর্থকরাও টানা বিশ^কাপ জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছেন। তবে র‌্যাঙ্কিং এবং শক্তির দিক থেকে অস্ট্রিয়া আলজেরিয়ার চেয়ে খানিকটা এগিয়ে। তাই ছন্দে থাকলেও এই ম্যাচে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে আর্জেন্টিনা।

জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে অস্ট্রিয়া। সব প্রতিযোগিতা মিলে টানা চার ম্যাচ জয়ের ধারায় আছে। সর্বশেষ ১২ ম্যাচে তারা জিতেছে ১০টি, অন্য দুটির একটি ড্র ও একটি হার। আবার, পরিসংখ্যানও আর্জেন্টিনার পক্ষে খুব একটা কথা বলছে না। কারণ ১৯৮২ সালের পর বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে পরপর জয় পায়নি আলবিসেলেস্তিরা। আর ম্যাচের আগে অস্ট্রিয়া আর্জেন্টিনাকে খানিকটা হুংকারও দিয়ে রেখেছে।

এ ছাড়া দুই দলের সামনে, বিশ্বকাপের নকআউট পর্বে ওঠার হাতছানি। তাই ম্যাচটি আবার হয়ে উঠতে পারে, ‘জে’ গ্রুপে সেরা হওয়ার লড়াইও। অনুমিতভাবে এগিয়ে তিনবারের বিশ^চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাই ছেড়ে কথা বলবে না অস্ট্রিয়াও। তবে অস্ট্রিয়ার কাছে হারলেও দ্বিতীয় রাউন্ডে ওঠার সুযোগ রয়েছে আর্জেন্টিনার। যদি এই ম্যাচে অস্ট্রিয়া আর্জেন্টিনাকে হারায় এবং জর্ডান আলজেরিয়ার বিপক্ষে জিততে না পারে তখন দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে আর্জেন্টিনা। একই সম্ভাবনা আছে অস্ট্রিয়ারও। রালফ রাংনিকের দল যদি আর্জেন্টিনাকে হারিয়ে দেয়, আর আলজেরিয়া হারাতে ব্যর্থ হয় জর্ডানকে, তা হলে ছয় আসর পর বিশ্বকাপে ফেরা দলটি উঠবে গ্রুপের শীর্ষে।

আক্রমণভাগে মহাতারকা লিওনেল মেসির উপস্থিতি আজকের ম্যাচে এগিয়ে রাখছে আর্জেন্টিনাকে। আলজেরিয়া ম্যাচে দারুণ এক হ্যাটট্রিক উপহার দিয়ে এই ফরোয়ার্ড দেখিয়ে দিয়েছেন, ৩৮ বছর বয়স তার কাছে স্রেফ সংখ্যা। ওই হ্যাটট্রিকে রেকর্ডের অনেক পাতা ওলট-পালট করে দেওয়া মেসির সামনে এখন আরও তিনটি চূড়ায় পা রাখার সুযোগ।

অস্ট্রিয়ার হিসাব ওলট-পালট মেসি করে দিতে পারেন একাই। দলটির অধিনায়ক ডাভিড আলাবা কথাটি বলেছিলেন, জর্ডানের বিপক্ষে ৩-১ গোলে জেতা ম্যাচের শেষে। ওই দিনই, আগের ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে আর্জেন্টিনা হারিয়েছিল মেসির হ্যাটট্রিকে সওয়ার হয়ে।

তিনি বলেছিলেন, ‘আমরা যাওয়ার আগে, ওদের ম্যাচটা নিশ্চিতভাবেই দেখেছিলাম। হ্যাটট্রিক দিয়ে এমন একটি টুর্নামেন্ট মেসির শুরু করাটা অবিশ্বাস্য। পাগলাটে ব্যাপারÑ আশা করুন, আগামী সপ্তাহে যেন সে এটা করতে না পারে।’

তিনি আরও বলেছিলেন, ‘আমরা জানি, কী ধরনের দলের বিপক্ষে আমরা খেলতে যাচ্ছি, কি মানের খেলোয়াড় তাদের আছে; এমনকি, মেসি ছাড়াও, দলীয়ভাবে তারা কী করতে সক্ষম।’

অস্ট্রিয়ার আশা, দলীয় প্রচেষ্টায় চাপ দিয়ে আর্জেন্টিনার ছন্দ কেটে দেওয়ার। আলবেসিলেস্তাদের সহকারী কোচ পাবলো আইমারও আগেভাগে সতর্ক করে দিয়েছেন দলকে। আলজেরিয়ার চেয়ে অস্ট্রিয়া ম্যাচে যে ভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, বলেছেন এই সাবেক আর্জেন্টাইন মিডফিল্ডার। তিনি বলেন, ‘অস্ট্রিয়া খুবই কঠিন একটা দল; যেমনটা আমরা এই বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দলের ক্ষেত্রেই দেখছি।’

আজকের খেলায় আর্জেন্টিনার দলে একটি পরিবর্তন হচ্ছে নিশ্চিতভাবেই। রাইট-ব্যাক গনসালো মন্তিয়েল চোটে থাকার কারণে সে পজিশনে দেখা যেতে পারে নাহুয়েল মলিনাকে। এছাড়া স্ট্রাকবার পজিমণে খেলার শুরুতে আলভারেজকেও দেখা যাতে পারে। 

এদিকে আজকের খেলায় জয়-পরাজয় নিয়ে অপ্টা সুপার কম্পিউটার কথা বলছে আর্জেন্টিনার পক্ষে। এই কম্পিউটারের মতে, আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৬১.১ শতাংশ; পয়েন্ট ভাগাভাগি হওয়ার সম্ভাবনা ২১.৯ শতাংশ আর অস্ট্রিয়ার অঘটন ঘটানোর সম্ভাবনা আছে ১৭.০ শতাংশ।

রূপালী বাংলাদেশ

Link copied!