× UCB Sticker Card
রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০২:৫১ এএম

এলডিসিতে উত্তরণে 

জাতিসংঘের ইকোসক সভাপতির সমর্থন চাইলেন বাণিজ্যমন্ত্রী

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০২:৫১ এএম

জাতিসংঘের ইকোসক  সভাপতির সমর্থন  চাইলেন বাণিজ্যমন্ত্রী

স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে বাংলাদেশের উত্তরণে তিন বছর সময় বাড়াতে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) সভাপতি লোক বাহাদুর থাপার সমর্থন চেয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, দেশের চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জ¦ালানি সংকট, সরবরাহ শৃঙ্খলে বিঘœ, জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক প্রভাব এবং অন্যান্য বহিঃপ্রতিকূলতার কারণে বাংলাদেশ পূর্বনির্ধারিত প্রস্তুতিকালের পূর্ণ সুফল গ্রহণ করতে পারেনি। গত শুক্রবার জাতিসংঘ সদর দপ্তরে ইকোসক সভাপতির সঙ্গে সাক্ষাৎকালে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণের দিন ঠিক করা আছে ২০২৬ সালের ২৪ নভেম্বর। বাংলাদেশ একটি স্বল্পোন্নত দেশ হিসেবে ইউরোপের রপ্তানি বাজারে শুল্ক ও কোটামুক্ত সুবিধা পাচ্ছে। উন্নয়নশীল দেশে উন্নীত হয়ে এলডিসি থেকে বেরিয়ে গেলে সেই সুবিধা আর থাকবে না। তবে পরিবর্তিত বাস্তবতায় এলডিসি থেকে উত্তরণের সময় তিন বছর বাড়ানোর আবেদন করে বাংলাদেশ। এই আবেদনে জাতিসংঘ সাড়া দিয়েছে বলে আগেই জানিয়েছিল অর্থ মন্ত্রণালয়।

এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশ দৃঢ়ভাবে ‘প্রতিশ্রুতিবদ্ধ’ মন্তব্য করে আব্দুল মুক্তাদির বলেন, ‘প্রস্তুতিকাল বাড়ানোর অনুরোধের উদ্দেশ্য উত্তরণ বিলম্বিত করা নয়; বরং ব্যাপক কাঠামোগত সংস্কার সুসংহত করা, সুশাসন জোরদার, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা, আর্থিক খাত শক্তিশালীকরণ, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, অবকাঠামো উন্নয়ন এবং একটি শক্তিশালী ও টেকসই মসৃণ উত্তরণ কৌশল বাস্তবায়নের মাধ্যমে উত্তরণকে মসৃণ, টেকসই ও স্থিতিশীল করা।

বাণিজ্যমন্ত্রী ইকোসক সভাপতি ও জাতিসংঘে নেপালের স্থায়ী প্রতিনিধি লোক বাহাদুর থাপা ছাড়াও ইকোসকের সহসভাপতি, আলজেরিয়ার স্থায়ী প্রতিনিধি আমর বেনজামারের সঙ্গেও বৈঠক করেছেন।

বাংলাদেশ প্রতিনিধিদলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী, লেদারগুডস অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর এবং বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান।

রূপালী বাংলাদেশ

Link copied!