× UCB Sticker Card
সোমবার, ০৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ইনফোটেক ডেস্ক

প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৫:৫৯ এএম

ইনস্টাগ্রাম ইনস্ট্যান্টস 

ছবি গেলে কী করবেন

ইনফোটেক ডেস্ক

প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৫:৫৯ এএম

ছবি গেলে  কী করবেন

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম বিশ্বব্যাপী তাদের ব্যবহারকারীদের জন্য ‘ইনস্ট্যান্টস’ নামে সম্পূর্ণ নতুন একটি ফিচার চালু করেছে। মেটার পক্ষ থেকে জানানো হয়, ব্যবহারকারীরা যাতে তাদের বাস্তব জীবনের মুহূর্তগুলো কোনো রকম ফিল্টার বা কৃত্রিমতা ছাড়া তৎক্ষণাৎ শেয়ার করতে পারে, সে জন্যই এই উদ্যোগ। কিন্তু ফিচারটির অদ্ভুত এবং জটিল ডিজাইনের কারণে বিশ্বজুড়ে অনেক ব্যবহারকারীই চরম অস্বস্তিতে পড়েছেন এবং অনেকে এটি বন্ধ করার উপায় খুঁজছেন। আপনিও যদি এই ফিচারের কারণে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে না চান, তাহলে দ্রুত সেটিংস থেকে এটি হাইড বা বন্ধ করে ফেলুন।

ফিচারটি সম্পূর্ণ বন্ধ করবেন যেভাবে

আপনি যদি এই বিড়ম্বনা থেকে বাঁচতে ইনবক্স থেকে ফিচারটি পুরোপুরি সরিয়ে ফেলতে চান, তাহলে এই ধাপগুলো

অনুসরণ করুন-

ইনস্টাগ্রাম প্রোফাইল যান

ডান দিকের ওপরে থাকা স্যান্ডউইচ মেনুতে ক্লিক করে সেটিংসে প্রবেশ করুন।

স্ক্রল করে নিচে নেমে ‘কনটেন্ট প্রেফারেন্সেস’ অপশনে ক্লিক করুন। এবার ‘হাইড ইনস্ট্যান্টস ইন ইনবক্স’ অপশনটি টাগল বা চালু করে দিন।

এই অপশন চালু করার পর আপনার ইনবক্স থেকে ইনস্ট্যান্টস ফিচারটি গায়েব হয়ে যাবে। পাশাপাশি অন্য কেউ আপনাকে কোনো ইনস্ট্যান্টস পাঠালেও সেটি আর আপনার কাছে আসবে না। যদি আপনি পুরোপুরি বন্ধ করতে না চান, তবে ইনবক্সে থাকা ইনস্ট্যান্টসের স্তূপ বা ফাইলের ওপর চেপে ধরে ডান দিকে সোয়াইপ রাইট চেপে সাময়িকভাবে এটি আসা বন্ধ করতে পারেন।

ভুলবশত ছবি চলে গেলে কী করবেন

যদি আপনি ইতোমধ্যে ভুল করে কোনো ছবি তুলে ফেলেন, তাহলে সেটি ফ্রেন্ডলিস্টের লোকদের দেখার আগেই ডিলিট করার দুটি উপায় রয়েছে।

তাৎক্ষণিক উপায় : শাটার বাটনে ট্যাপ করে ছবি তোলার সঙ্গে সঙ্গে সেই বাটনের ঠিক নিচে একটি ‘আনডু’ অপশন ভেসে ওঠে। সেখানে দ্রুত ক্লিক করলে ছবিটি তখনই প্রত্যাহার বা আনসেন্ড হয়ে যাবে। তবে ঘটনাটি হঠাৎ হয়ে যাওয়ায় অনেকে বাটনটি খেয়াল করতে পারেন না।

আর্কাইভ থেকে ডিলিট : যদি তাৎক্ষণিক ‘আনডু’ করতে মিস হয়ে যায়, তবে ‘ইনস্ট্যান্টস’ ক্যামেরার ওপরের ডান কোনায় থাকা ফোর বক্স আইকনে ক্লিক করে আপনার আর্কাইভে যান। সেখান থেকে পাঠানো ছবিটি ডিলিট করে দিন। যারা তখনো ছবিটি খোলেনি, তাদের ইনবক্স থেকে এটি আনসেন্ড হয়ে যাবে।

গোপনীয়তার ঝুঁকি কেন হচ্ছে

সাধারণত ইনস্টাগ্রামে কোনো ছবি তোলার পর সেটি ভালো করে দেখে, ফিল্টার বা ক্যাপশন যুক্ত করে তবেই পোস্ট বা সেন্ড করতে হয়। কিন্তু ‘ইনস্ট্যান্টস’ ফিচারের ক্ষেত্রে পুরো প্রক্রিয়াটি উল্টো এবং তাৎক্ষণিক। ইনস্টাগ্রাম ইনবক্সের নিচে ডান কোনায় থাকা ‘মিনি ফটো স্ট্যাক’ আইকনে ট্যাপ করলে এই ফিচার চালু হয়। ক্যামেরা ওপেন হওয়ার পর নিচে একটি শাটার বাটন এবং তার নিচে ‘ফ্রেন্ডস’ ও ‘ক্লোজ ফ্রেন্ডস’ বাছাই করার অপশন থাকে। ডিফল্টভাবে এটি ‘ফ্রেন্ডস’ মোডে সেট করা থাকে। মেটা ব্যবহারকারীদের এটি স্পষ্টভাবে জানায়নি যে শাটার বাটনে ট্যাপ করার সঙ্গে সঙ্গে ছবিটি আপনার ফ্রেন্ডলিস্টের সবার কাছে স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে। পুনর্বার রিভিউ করার বা কনফার্ম করার কোনো সুযোগ এখানে নেই। এর ফলে অনেকে সাধারণ ছবি তুলতে গিয়ে অসাবধানতাবশত নিজের অজান্তে ফ্রেন্ডলিস্টের সবার কাছে ছবি পাঠিয়ে ফেলছেন; যা ব্যক্তিগত গোপনীয়তা ঝুঁকিপূর্ণ করে তুলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!