× UCB Sticker Card
সোমবার, ০৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৬:৪৩ পিএম

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর স‌ঙ্গে তুরস্কের উন্নয়ন সংস্থার প্রতিনিধির বৈঠক

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৬:৪৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে তুরস্কের সরকারি উন্নয়ন সহযোগিতা সংস্থা টার্কিশ কোঅপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সি (টিকা)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বৈঠক করেছেন।

সোমবার (৮ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনু‌ষ্ঠিত হয়।

বৈঠকে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন টিকার ভাইস প্রেসিডেন্ট ড. আলি এরজান, যিনি ৭ থেকে ১০ জুন পর্যন্ত সরকারি সফরে বাংলাদেশে অবস্থান করছেন।

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী গৃহহীন ও পথশিশুদের জন্য শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে টিকার বিশেষায়িত সহযোগিতা কামনা করেন।

পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা অঞ্চলে টেকসই জলবায়ু সহনশীলতা গড়ে তুলতেও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।

টিকা ২০১৪ সাল থেকে বাংলাদেশে শিক্ষা, মানবিক সহায়তা এবং টেকসই আর্থসামাজিক উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে।

বৈঠকে এসব কার্যক্রমের অগ্রগতি এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনাও পর্যালোচনা করা হয়।

বাংলাদেশের জলবায়ু ঝুঁকির বিষয়টি উল্লেখ করে আলি এরজান তুরস্কে অনুষ্ঠয় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ)-এ বাংলাদেশের উচ্চপর্যায়ের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি শিক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সক্ষমতা উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশের জাতীয় উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে টিকার অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে উভয় পক্ষ আশা প্রকাশ করে যে, এই আলোচনা বাংলাদেশ ও তুরস্কের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং ভবিষ্যতে ফলপ্রসূ ও সময়োপযোগী প্রাতিষ্ঠানিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন করবে।

Link copied!