× UCB Sticker Card
সোমবার, ০৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৮:১২ পিএম

ওমানে বাণিজ্যতরীতে হামলা, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ২৪ ভারতীয়

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৮:১২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ওমানের মাসিরাহ দ্বীপের কাছে একটি বাণিজ্যতরীতে হামলার অভিযোগ উঠেছে। জাহাজটির নাম এমটি মারিভেক্স, যা মাদাগাস্কারের পতাকাবাহী বলে জানা গেছে।

সোমবার (৮ জুন) একাধিক আন্তর্জাতিক ও আঞ্চলিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, জাহাজটি ভারতের কর্নাটকের কারওয়ার বন্দর থেকে ওমানের দুকাম বন্দরের উদ্দেশে যাত্রা করেছিল। সোমবার দুপুর আনুমানিক দেড়টার দিকে মাসিরাহ দ্বীপের নিকটবর্তী সমুদ্র এলাকায় জাহাজটিতে হামলার ঘটনা ঘটে বলে দাবি করা হচ্ছে। এরপরই আগুন ধরে যায় এবং দ্রুত তা পুরো জাহাজে ছড়িয়ে পড়ে।

কিছু সূত্রের দাবি, ঘটনার পর বাণিজ্যতরীটি ডুবে যেতে পারে। তবে এতে থাকা ২৪ জন ভারতীয় নাবিক নিরাপদে রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় ভারতের পক্ষ থেকেও প্রতিক্রিয়া জানানো হয়েছে। জাহাজ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী সব ভারতীয় নাবিক নিরাপদে আছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ওমানের ভারতীয় দূতাবাসের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

অল ইন্ডিয়া সিফেয়ার্স ইউনিয়ন জানিয়েছে, তারা নাবিক ও তাঁদের পরিবারের পাশে রয়েছে এবং পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সংগঠনটি দ্রুত ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

ঘটনার প্রকৃত কারণ ও হামলার পেছনে কারা জড়িত—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

Link copied!