× UCB Sticker Card
সোমবার, ০৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৮:৩০ পিএম

আরও ১০০ উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৮:৩০ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। ছবি- সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। ছবি- সংগৃহীত

দ্বিতীয় ধাপে আগামী ১৫ জুন ১০০টি উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনে সমর্থিত চেয়ারম্যান ও মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (৮ জুন) বিকেল ৩টা ৫৯ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও দলের স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম।

ওই পোস্টে সারজিস আলম লিখেছেন, ‘জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আগামী ১৫ জুন দ্বিতীয় ধাপে ১০০ জন উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদপ্রার্থী ঘোষণা করা হবে।’

এর আগে গত ১০ মে প্রথম ধাপে ১০০ উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র প্রার্থীর তালিকা প্রকাশ করে এনসিপি। এর মধ্যে ৩৩টি পৌরসভার মেয়র ও ৬৭টি উপজেলার চেয়ারম্যান পদের প্রার্থী ছিল। রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ওই তালিকা ঘোষণা করা হয়।
 

Link copied!