× UCB Sticker Card
সোমবার, ০৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৯:২০ পিএম

মাদক সেবন নিয়ে দ্বন্দ্ব, বন্ধুকে তাড়া করে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৯:২০ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের হালুয়াঘাটে মাদক সেবন নিয়ে দ্বন্দ্বে বন্ধুর ছুরিকাঘাতে হেলাল উদ্দিন (৩৩) নামে এক যুবক খুন হয়েছেন। হেলাল উদ্দিন পূর্ব কাচারিপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে।

সোমবার (৮ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে পৌর শহরের গরুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে পৌর শহরের গরুর বাজার এলাকায় বন্ধু শরিফুলের বাড়িতে আড্ডা দিচ্ছিল বন্ধুরা। এসময় হেলাল উদ্দিনের সাথে বন্ধু শরিফুলের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শরিফুলের নেতৃত্বে হেলালকে ছুরিঘাত কর হয়। এতে গুরুতর আহত হন হেলাল। পরে হেলাল সেখান থেকে পালিয়ে অন্য বাড়িতে আশ্রয় নিলে শরিফুল তাড়া করে তার উপর আবারও হামলা করে পালিয়ে যায়। পরে স্থানীরায় টের পেয়ে হেলালকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, ওরা কয়েক জন বন্ধু মিলে মাদক সেবন করছিল। এসময় তর্কবিতর্কের জেড়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তবে, হেলাল মাদকাসক্ত ছিল না বলেও দাবি করেন তিনি।

নিহতের ভাই আল আমিন বলেন, খবর পাই আমার ভাইকে তারা মাইরা ফালাইছে। আমি আমার ভাই হত্যার বিচার চাই।

হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান জানান, নেশার জন্য খুন হয়েছে কিনা তদন্ত সাপেক্ষে বলা যাবে। ইতোমধ্যে আমরা একজনকে জিঙ্গাসাবাদের জন্য আটক করেছি। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে।

Link copied!