× UCB Sticker Card
সোমবার, ০৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৯:১৩ পিএম

মস্কোতে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, যেসব বিষয়ে হলো আলোচনা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৯:১৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাশিয়ার রাজধানী মস্কোতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি ড. খলিলুর রহমান।

বৈঠকে জাতিসংঘের কার্যকারিতা বৃদ্ধি, বহুপাক্ষিক কূটনীতিকে শক্তিশালী করা এবং বর্তমান বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতিসংঘের ভূমিকা নিয়ে আলোচনা হয়। এ সময় ল্যাভরভ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালনে বাংলাদেশের উদ্যোগের প্রতি সমর্থন ব্যক্ত করেন।

দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫৫ বছর পূর্তি উপলক্ষে বাণিজ্য, অর্থনীতি, সংস্কৃতি ও জ্বালানি খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে উভয়পক্ষ আগ্রহ প্রকাশ করে।

বৈঠকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সমর্থনের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন ড. খলিলুর রহমান।

এ ছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতিও আলোচনায় উঠে আসে। প্রকল্পটি পূর্ণ সক্ষমতায় চালুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী।

বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তার ওপরেও গুরুত্বারোপ করেন দুই নেতা।

Link copied!