× UCB Sticker Card
রবিবার, ০৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৩:১৮ এএম

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৩:১৮ এএম

নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সীমান্ত হত্যা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের বক্তব্যের কঠোর সমালোচনা করে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

রোববার (৭ জুন) রাতে নিজের ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম বলেন, সীমান্তে ভারতীয় বাহিনীর নির্বিচার হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য গভীরভাবে আপত্তিকর ও অপমানজনক। রাষ্ট্রের একজন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এ ধরনের বক্তব্য জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক।

তিনি বলেন, তিন দিন পেরিয়ে গেলেও সালাহউদ্দিন আহমেদ তার বক্তব্য প্রত্যাহার বা ব্যাখ্যা করেননি। একইসঙ্গে সরকার থেকেও এ বিষয়ে কোনো নিন্দা বা অসন্তোষ প্রকাশ করা হয়নি। ফলে সীমান্ত হত্যা বিষয়ে তার মন্তব্যই সরকারের আনুষ্ঠানিক অবস্থানকে প্রতিফলিত করছে বলে মনে করার যথেষ্ট কারণ রয়েছে।

ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যার সংজ্ঞাকে সংকুচিত করে বিষয়টিকে খাটো করে দেখানোর চেষ্টা করেছেন। তিনি দাবি করেন, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের মানবাধিকার নীতিমালা অনুযায়ী নিরস্ত্র বেসামরিক মানুষের ওপর বেআইনি গুলি চালানো, নির্যাতন বা অমানবিক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও উল্লেখ করেন, জেনেভা কনভেনশন এবং এর অতিরিক্ত প্রটোকলগুলো যুদ্ধ বা সশস্ত্র সংঘাতের সময়ও বেসামরিক জনগণের বিরুদ্ধে সহিংসতা নিষিদ্ধ করেছে। এছাড়া জাতিসংঘের আইন প্রয়োগ সংক্রান্ত নীতিমালায় নিরাপত্তা বাহিনীর বলপ্রয়োগকে প্রয়োজনীয় ও আনুপাতিক পর্যায়ে সীমাবদ্ধ রাখার কথা বলা হয়েছে।

নাহিদ ইসলাম তার পোস্টে ২০২০ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন-এর সীমান্ত হত্যা-সংক্রান্ত বক্তব্যের প্রসঙ্গও টানেন। তিনি দাবি করেন, ভারতের প্রতি নতজানু নীতির কারণে সেই সরকারের ব্যাপক সমালোচনা হয়েছিল এবং শেষ পর্যন্ত জনগণের সমর্থন হারাতে হয়েছিল।

পোস্টের শেষাংশে এনসিপির আহ্বায়ক বলেন, অতএব, আমরা সীমান্ত হত্যা বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

রূপালী বাংলাদেশ

Link copied!