× UCB Sticker Card
সোমবার, ০৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৬:৩০ পিএম

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টারে ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৬:৩০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টারে শুরু হয়েছে ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব। আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের প্রশাসক মামুনুর রহমান।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক এবং আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের প্রশাসককে সহায়তা প্রদানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ড. সুমন্ত কুমার সাহা।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আইসিবি ইসলামিক ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রিজিওনাল হেড (রাজশাহী এবং খুলনা) মো. কামাল হোসেন এবং ব্যাংকের মানব সম্পদ বিভাগের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মাসুদ হাসান। সমগ্র ফাউন্ডেশন ট্রেনিং কর্মসূচিটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টারের প্রধান পারভেজ ইউসুফ চৌধুরী।

ব্যাংকের সামগ্রিক ব্যাংকিং কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং আধুনিক গ্রাহকসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন শাখা ও বিভাগের মোট ২৬ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। ৬ দিনব্যাপী কোর্সটিতে ব্যাংকিং পরিচালনা, গ্রাহকসেবা ও পেশাগত দক্ষতা উন্নয়নের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে এবং আগামী ১১ জুন কোর্সটি শেষ হবে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!