বিশ্বকাপ, লিগ ফুটবল, ক্রিকেট বা অন্য কোনো বড় টুর্নামেন্টের খেলা দেখতে অনেকেই ইউটিউব ব্যবহার করেন। তবে সব ম্যাচ ইউটিউবে সরাসরি সম্প্রচার হয় না।
অফিসিয়াল চ্যানেল খুঁজুন : খেলা শুরুর আগে সংশ্লিষ্ট টুর্নামেন্ট, লিগ বা সম্প্রচার প্রতিষ্ঠানের অফিসিয়াল ইউটিউব চ্যানেল খুঁজে দেখুন। অনেক সময় তারা ম্যাচের লাইভ স্ট্রিম, হাইলাইটস বা বিশেষ অনুষ্ঠান প্রচার করে।
ইউটিউব সার্চ ব্যবহার করুন : ইউটিউবের সার্চ বক্সে ম্যাচের নাম বা দুই দলের নাম লিখে খুঁজুন। ‘এবৎসধহু াং ঈঁৎধম্ফধড় খরাব’ বা ‘ঋওঋঅ ডড়ৎষফ ঈঁঢ় খরাব’ লিখলে অনুমোদিত লাইভ সম্প্রচার থাকলে তা সহজেই খুঁজে পাওয়া যাবে।
‘খরাব’ ফিল্টার ব্যবহার করুন : সার্চ করার পর খরাব ফিল্টার নির্বাচন করলে বর্তমানে চলমান লাইভ সম্প্রচারগুলো আলাদা করে দেখা যায়। এতে রেকর্ড করা ভিডিওর বদলে সরাসরি সম্প্রচার খুঁজে পাওয়া সহজ হয়। পছন্দের ক্রীড়া সংস্থা বা সম্প্রচারকারী প্রতিষ্ঠানের চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু রাখলে লাইভ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সতর্কবার্তা পাওয়া যায়।
ভুয়া স্ট্রিম থেকে সতর্ক থাকুন : অনেক সময় কিছু চ্যানেল লাইভের নামে বিভ্রান্তিকর ভিডিও বা প্রতারণামূলক লিংক ব্যবহার করে। অপরিচিত লিংকে ক্লিক করা বা ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন এবং শুধু বিশ্বস্ত উৎস ব্যবহার করুন। কিছু ম্যাচ নির্দিষ্ট দেশের দর্শকদের জন্য উন্মুক্ত থাকে। সম্প্রচার স্বত্বের কারণে আপনার অঞ্চলে কোনো লাইভ ভিডিও দেখা নাও যেতে পারে।
ইন্টারনেট সংযোগ নিশ্চিত করুন : উচ্চমানের লাইভ স্ট্রিম উপভোগ করতে স্থিতিশীল ও দ্রুতগতির ইন্টারনেট সংযোগ ব্যবহার করুন। প্রয়োজনে ভিডিওর রেজ্যুলেশন কমিয়ে বাফারিংও কমানো যেতে পারে। সবশেষে, কপিরাইট আইন মেনে কেবল অনুমোদিত ও অফিসিয়াল লাইভ সম্প্রচার দেখাই নিরাপদ এবং নির্ভরযোগ্য উপায়।

