× UCB Sticker Card
বুধবার, ২৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ইনফোটেক ডেস্ক

প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০৬:১৫ এএম

স্মার্ট কাজের নির্ভরযোগ্য সহচর জি-মেইল

ইনফোটেক ডেস্ক

প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০৬:১৫ এএম

স্মার্ট কাজের নির্ভরযোগ্য সহচর জি-মেইল

ডিজিটাল যুগে ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ই-মেইল। আর সেই ই-মেইল সেবাগুলোর মধ্যে জি-মেইল সবচেয়ে জনপ্রিয় নামগুলোর একটি। প্রতিদিন কোটি কোটি মানুষ বার্তা আদান-প্রদান, নথি পাঠানো, চাকরির আবেদন কিংবা অফিসের গুরুত্বপূর্ণ যোগাযোগে জি-মেইলের ওপর নির্ভর করেন। তবে অনেকেই এর ব্যবহার সীমাবদ্ধ রাখেন শুধু ই-মেইল পাঠানো ও গ্রহণের মধ্যে। বাস্তবে জি-মেইলে এমন বেশ কিছু স্মার্ট সুবিধা রয়েছে, যেগুলো ব্যবহার করলে কাজের গতি বাড়ে, ইনবক্স থাকে গোছানো এবং ব্যক্তিগত তথ্যও থাকে আরও সুরক্ষিত।

প্রয়োজনীয় ই-মেইল পরে দেখার সুবিধা

ব্যস্ততার কারণে সব ই-মেইলের উত্তর সঙ্গে সঙ্গে দেওয়া সম্ভব হয় না। কিন্তু পরে দেখার জন্য রেখে দেওয়া বার্তাগুলো প্রায়ই নতুন মেইলের ভিড়ে হারিয়ে যায়। এই সমস্যা সমাধানে জিমেইলের ‘স্নুজ’ সুবিধা বেশ কার্যকর। নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো ই-মেইল আড়ালে রেখে পরে আবার ইনবক্সের শীর্ষে নিয়ে আসা যায়, ফলে গুরুত্বপূর্ণ কাজ ভুলে যাওয়ার ঝুঁকি কমে।

গোছানো ইনবক্সে বাড়ে কাজের গতি

প্রতিদিন অসংখ্য বার্তা এলে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করা কঠিন হয়ে পড়ে। মাল্টিপল ইনবক্স, লেবেল এবং স্টার চিহ্ন ব্যবহারের মাধ্যমে আলাদা বিভাগ তৈরি করে গুরুত্বপূর্ণ বার্তাগুলো সহজে আলাদা রাখা যায়। এতে অফিসের জরুরি মেইল, ব্যক্তিগত যোগাযোগ কিংবা খসড়া বার্তা মুহূর্তেই খুঁজে পাওয়া সম্ভব।

গোপনীয় তথ্য পাঠানোর বাড়তি নিরাপত্তা

সংবেদনশীল তথ্য পাঠানোর সময় নিরাপত্তা একটি বড় বিষয়। জিমেইলের ‘কনফিডেনশিয়াল মোড’ ব্যবহার করলে নির্দিষ্ট সময় পর ই-মেইলের মেয়াদ শেষ হয়ে যায়। প্রয়োজনে অতিরিক্ত নিরাপত্তার জন্য এককালীন যাচাইকরণ কোড ব্যবহার করেও প্রাপকের পরিচয় নিশ্চিত করা যায়, যা তথ্য সুরক্ষায় বাড়তি আস্থা দেয়।

আলাদা পরিচয়ে একই ঠিকানা ব্যবহার

অনলাইন কেনাকাটা, নিউজলেটার বা বিভিন্ন ওয়েবসাইটে নিবন্ধনের জন্য আলাদা ই-মেইল তৈরি না করেও মূল ঠিকানার সঙ্গে ‘+’ চিহ্ন ব্যবহার করে ভিন্ন অ্যালিয়াস তৈরি করা যায়। এতে সব বার্তা একই ইনবক্সে এলেও সহজে শনাক্ত ও শ্রেণিবিন্যাস করা সম্ভব হয়।

ইন্টারনেট ছাড়াও কাজ চালিয়ে যাওয়ার সুযোগ

সব সময় ইন্টারনেট সংযোগ পাওয়া যায় না। ভ্রমণ কিংবা দুর্বল নেটওয়ার্কের সময়ও অফলাইন মোড চালু থাকলে পুরোনো ই-মেইল পড়া, খোঁজা এবং খসড়া তৈরি করা সম্ভব। পরে সংযোগ ফিরে এলে প্রয়োজনীয় পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ হয়ে যায়।

মুহূর্তেই পুরোনো ই-মেইল খুঁজে পাওয়া

বছরের পর বছর জমে থাকা হাজারো ই-মেইলের মধ্যে প্রয়োজনীয় বার্তা খুঁজে বের করা কঠিন মনে হলেও জি-মেইলের উন্নত অনুসন্ধান ব্যবস্থা এ কাজ সহজ করে দেয়। প্রেরকের নাম, সময়, সংযুক্ত ফাইলের ধরন কিংবা নির্দিষ্ট শব্দ লিখেই কাক্সিক্ষত বার্তা কয়েক সেকেন্ডে পাওয়া যায়।

ভুল ই-মেইল পাঠানোর ঝুঁকি কমায় ’

তাড়াহুড়োয় ভুল তথ্য বা অসম্পূর্ণ বার্তা পাঠিয়ে ফেলা নতুন কিছু নয়। জি-মেইলের ‘আনডু সেন্ড’ সুবিধা ব্যবহার করলে বার্তা পাঠানোর পর অল্প সময়ের জন্য সেটি বাতিল বা সংশোধনের সুযোগ পাওয়া যায়। ফলে ছোট একটি ভুল বড় ধরনের অস্বস্তির কারণ হয়ে ওঠে না।

প্রযুক্তির সঠিক ব্যবহারেই বাড়ে দক্ষতা

জি-মেইলের এসব সুবিধা কেবল অতিরিক্ত ফিচার নয়; বরং দৈনন্দিন কাজকে আরও সহজ, নিরাপদ ও সুশৃঙ্খল করার কার্যকর উপায়।

রূপালী বাংলাদেশ

Link copied!