× UCB Sticker Card
রবিবার, ২৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

 ইনফোটেক ডেস্ক

প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০৩:১২ এএম

ল্যাপটপ গরম হলে যা করতে হবে

 ইনফোটেক ডেস্ক

প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০৩:১২ এএম

ল্যাপটপ  গরম হলে  যা করতে হবে

ল্যাপটপ বা ডেস্কটপ পিসি কাজের মধ্যে বন্ধ (শাটডাউন) হয়ে যায়। অনেকের ধারণা, এটি হয়তো ল্যাপটপ বা কম্পিউটারের সমস্যার কারণে ঘটছে। আদতে এমনটা নাও হতে পারে। অনেক ক্ষেত্রে আমরা ল্যাপটপ বা ডেস্কটপ কীভাবে ব্যবহার করছি, তার ওপরও এই সমস্যা নির্ভর করে।

টানা ল্যাপটপ গরম হলে হার্ডওয়্যারের দীর্ঘস্থায়ী ক্ষতি হতে পারে।

অনেক সময় ধুলা-ময়লা জমে কুলিং ফ্যান দুর্বল হয়ে গেলে এ সমস্যা তৈরি হতে পারে। আবার দীর্ঘ সময় ধরে ভারী সফটওয়্যার বা গেম খেললে বা পুরোনো থার্মাল পেস্টের কারণে ল্যাপটপ হঠাৎই গরম হয়ে যেতে পারে। কাজ চলছেÑ এমন সময় হঠাৎ ল্যাপটপ বন্ধ হয়ে গেলে আতঙ্কিত না হয়ে প্রথমে সমস্যার কারণ বের করতে হবে। অনেক সময় ওভারহিটিং হওয়ার কারণেও এমনটি ঘটতে পারে। ব্যাটারিতে কোনো সমস্যা বা পাওয়ার সাপ্লাইয়ে সমস্যা বা সফটওয়্যারের ত্রুটির কারণে এমনটি ঘটতে পারে।

সমস্যা থেকে রেহাই পেতে কিছু পরামর্শ দেওয়া হয়েছে। ল্যাপটপের ভেন্ট ও ফ্যান নিয়মিত পরিচ্ছন্ন করতে হবে। ধুলা জমলে অনেক সময়ে গরম বাতাস নির্গত হতে বাধার সৃষ্টি করে। এর কারণে ডিভাইসের ভেতরে তাপমাত্রা আকস্মিক বেড়ে যায়।

ল্যাপটপ সব সময় সমতল ও শক্ত পৃষ্ঠে বসাতে হবে। বিছানা বা বালিশের ওপর ব্যবহার করলে বায়ু চলাচল ঠিকমতো করতে পারে না। ফলে অতিরিক্ত তাপের সৃষ্টি হয়। ল্যাপটপ ব্যবহারের সময় জরুরি নয় এমন সব অ্যাপ ও ব্যাকগ্রাউন্ড প্রসেস বন্ধ রাখতে হবে। অনেক প্রোগ্রাম একযোগে চললে প্রসেসরের ওপর বাড়তি চাপ তৈরি হয়। এটিও তাপ বাড়ার অন্যতম কারণ। ল্যাপটপ বা ডেস্কটপ গরম হতে থাকলে ভালো মানের কুলিং প্যাড ব্যবহার করা শ্রেয়। বাড়তি ফ্যানের কুলিং প্যাড ল্যাপটপের তাপ কয়েক ডিগ্রি কমিয়ে আনতে সহায়ক। সব সময় ড্রাইভার ও সফটওয়্যার আপডেট করতে হবে। প্রয়োজনে থার্মাল পেস্ট পরিবর্তন করে নেওয়া যায়। এতে প্রসেসর ও হিটসিঙ্কের মধ্যে তাপ ঠিকমতো বের হতে পারে।

সহজ অভ্যাস মেনে চললে ল্যাপটপের অতিরিক্ত গরম হওয়ার সমস্যা অনেকাংশ কমানো সম্ভব। ডিভাইসও এতে টেকসই হয়। কিন্তু এরপরও একই সমস্যা দৃশ্যমান হলে ব্যাটারি ও হার্ডওয়্যার পরীক্ষা করতে হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!