× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ইনফোটেক ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৭:০৪ এএম

এআই ও নেভিগেশন আনছে ওয়েজ

ইনফোটেক ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৭:০৪ এএম

এআই ও নেভিগেশন আনছে ওয়েজ

গুগলের মালিকানাধীন নেভিগেশন অ্যাপ ওয়েজ ব্যবহারকারীদের জন্য একগুচ্ছ নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)Ñনির্ভর ফিচার ও ব্যক্তিগতকরণ সুবিধা চালু করেছে।

নতুন আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা কথোপকথনের ভাষায় সড়কের তথ্য জানাতে পারবেন, পাশাপাশি নিজেদের অভ্যাস অনুযায়ী ব্যক্তিগত নেভিগেশন সুবিধাও পাবেন। নতুন ফিচারগুলোর বেশ কয়েকটি গুগলের জেমিনি এআই প্রযুক্তিচালিত। এর মাধ্যমে ব্যবহারকারীর পূর্বের ভ্রমণের অভ্যাস এবং শহরের যানজটের ধরন বিশ্লেষণ করে উপযুক্ত রুটের পরামর্শ দেবে ওয়েজ। উদাহরণ হিসেবে, কেউ যদি স্থানীয় সড়কের পরিবর্তে মহাসড়ক ব্যবহার করতে বেশি পছন্দ করেন, তাহলে অ্যাপটি সেই রুটকেই অগ্রাধিকার দিয়ে দেখাবে। তবে চাইলে ব্যবহারকারী ব্যক্তিগতকৃত রুটের সুবিধা বন্ধও রাখতে পারবেন। এই সুবিধা ইতোমধ্যে অ্যান্ড্রয়েড ও আইওএসে বিশ্বব্যাপী চালু করা হয়েছে। এ ছাড়া জেমিনি এআইয়ের সঙ্গে কথোপকথনের মাধ্যমে গন্তব্য খুঁজে পাওয়ার সুবিধাও যোগ হয়েছে। ব্যবহারকারী ভয়েস সার্চে বলতে পারবেন, ‘এখন খোলা আছে এমন একটি কফিশপ খুঁজে দাও’, ‘গ্র্যান্ড মলের কাছে পার্কিং দেখাও’ বা ‘সবচেয়ে কম দামের কাছের পেট্রোলপাম্প কোথায়?Ñ এ ধরনের অনুরোধের ভিত্তিতে ওয়েজ সম্ভাব্য গন্তব্যের তালিকা দেখাবে। আপাতত এই সুবিধা বিশ্বজুড়ে ওয়েজের বিটা ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। মোটরসাইকেল আরোহীদের জন্যও নতুন মোটরসাইকেল মোড যুক্ত করেছে ওয়েজ। এআইয়ের সহায়তায় এটি মোটরসাইকেলের জন্য উপযোগী শর্টকাট, সড়ক-নিষেধাজ্ঞা এবং সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় রুট নির্ধারণ করবে।

পাশাপাশি গর্ত, স্পিড ব্রেকার, উঁচু জেব্রা

ক্রসিং, সরু সেতু কিংবা রাস্তার শেষপ্রান্তের মতো ঝুঁকিপূর্ণ স্থান সম্পর্কে আগাম সতর্কবার্তাও দেবে। প্রাথমিকভাবে আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, মালয়েশিয়া, মেক্সিকো, পেরু ও ফিলিপাইনে এই সুবিধা চালু হয়েছে। আগে ব্যবহারকারীরা কণ্ঠের মাধ্যমে যানজট বা দুর্ঘটনার তথ্য জানাতে পারলেও এখন একইভাবে রাস্তা বন্ধ, ঠিকানা পরিবর্তন বা মানচিত্রের ভুল তথ্যও জানানো যাবে। যেমন, কেউ যদি বলেন, ‘এখানে রাস্তা বন্ধ’, তাহলে সেই তথ্য স্থানীয় ম্যাপ সম্পাদকদের কাছে পৌঁছে যাবে এবং প্রয়োজনীয় যাচাই শেষে মানচিত্র হালনাগাদ করা হবে। এ ছাড়া দীর্ঘ যাত্রায় চালকদের মনোযোগ ধরে রাখতে ‘লেস চ্যাটি’ নামে নতুন একটি মোড যুক্ত হয়েছে। এটি চালু করলে ওয়েজ আগের তুলনায় কমবার এবং সংক্ষিপ্ত ভয়েস নির্দেশনা দেবে। তবে গুরুত্বপূর্ণ মোড়, দিকনির্দেশনা ও সড়কের ঝুঁকি সম্পর্কে সতর্কবার্তা যথারীতি জানানো হবে। নতুন এই সুবিধাটিও অ্যান্ড্রয়েড ও আইওএসে বিশ্বব্যাপী চালু করা হয়েছে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!