ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ঢাকা-৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ আব্দুর রহমান কোতোয়ালি থানার ৩৬নং ওয়ার্ডে গতকাল শুক্রবার গণসংযোগ করেছেন। বাবুবাজার জুম্মার মসজিদে জুমার নামাজ আদায় করে পাঁচ শতাধিক নেতাকর্মী নিয়ে গণসংযোগ করেন তিনি। এ সময় ইসলামপুর ও বাদামতলী ফল ব্যবসায়ীদের সঙ্গে সালাম বিনিময় করেন আব্দুর রহমান। এ সময় তিনি বলেন, আল্লাহতায়ালা যদি আমাকে নির্বাচিত করেন, তা হলে কোনো ব্যবসায়ীকে কেউ চাঁদা দিবেন না, ট্রাকপ্রতি কোনো চাঁদা কেউ আদায় করতে পারবে না। সুন্দর পরিবেশে নিরাপদে নির্বিঘেœ ব্যবসায়ীরা কার্যক্রম পরিচালনা করতে পারবেন। পরবর্তীতে ইসলামপুর রোড হয়ে পাটুয়াটুলী হয়ে তাঁতীবাজার এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় তিনি বলেন, এই দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার। করোনার সময় আমরা সংখ্যালঘুদের পাশে ছিলাম। ৫ আগস্টের পর সারা দেশের সব মন্দির পাহারা দিয়েছিলাম। ৭ আসনের অন্তর্গত সব মন্দির আমার স্বেচ্ছাসেবক ও কর্মীরা পাহারা দিয়েছে। আমি হিন্দুধর্মাবলম্বী ভাই ও বোনদের সব সময় পাশে ছিলাম এবং এবং ভবিষ্যতে থাকব। তাদের যেকোনো সমস্যা সমাধান করার চেষ্টা করব। এ সময় তার সঙ্গে ছিলেনÑ ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও কোতোয়ালি থানা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমসহ থানা শাখার সহযোগী নেতারা।

