× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৪:৩২ এএম

জাতীয় সংসদের চিফ হুইপ মনিসহ ছয় হুইপ নিয়োগ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৪:৩২ এএম

জাতীয় সংসদের চিফ হুইপ  মনিসহ ছয় হুইপ নিয়োগ

ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ পদে নিয়োগ সম্পন্ন হয়েছে। চিফ হুইপ হিসেবে বরগুনা-২ আসন থেকে একাধিকবার বিএনপিদলীয় সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনিকে নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি। তার সঙ্গে আরও ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

গতকাল সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলার সই করা আলাদা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপগণ সংসদীয় কার্যপদ্ধতি বিধি অনুযায়ী স্পিকারকে সহায়তা এবং সংসদে দলীয় শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

রাষ্ট্রপতি যে সংসদ সদস্যদের হুইপ হিসেবে নিযুক্ত করেছেন তারা হলেনÑ হবিগঞ্জ-৩ আসনের এমপি মো. জি কে গউছ, খুলনা-৩-এর রকিবুল ইসলাম, শরীয়তপুর-৩-এর মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাটোর-২-এর রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের মো. আখতারুজ্জামান মিয়া ও লক্ষ্মীপুর-৪ আসনের এ বি এম আশরাফ উদ্দিন (নিজান)।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। ঘোষিত ফলাফলে দেখা যায়, দলটি দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে বিজয়ী হয়। গত ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। সংবিধান অনুসারে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন।

 

রূপালী বাংলাদেশ

Link copied!