× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০১:৪৮ এএম

বরিশালে নার্সের ভুল ইনজেকশনে দুই নারীর মৃত্যু, ২ নার্স বরখাস্ত

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০১:৪৮ এএম

বরিশালে নার্সের ভুল  ইনজেকশনে দুই  নারীর মৃত্যু, ২ নার্স বরখাস্ত

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে নার্সদের দায়িত্বে অবহেলা ও ভুল চিকিৎসায় দুই নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল রোববার সকালে হাসপাতালের চতুর্থ তলায় নাক-কান-গলা বিভাগের মহিলা ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হাসপাতালের দুজন নার্সকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া এ ঘটনায় এরই মধ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মৃতরা হলেনÑ বরিশাল মেট্রোপলিটন এলাকার সারসী গ্রামের মৃত বাবুল হাওলাদারের স্ত্রী হেলেনা বেগম (৪৮) এবং পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানাধীন ডাবলুগঞ্জ ইউনিয়নের মন্নান তালুকদারের স্ত্রী শেফালি বেগম (৬০)।

মৃতদের স্বজনদের অভিযোগ, চিকিৎসার জন্য গত ৫ রমজান হেলেনা বেগম এবং ১৮ রমজান শেফালি বেগম হাসপাতালের নাক-কান-গলা ওয়ার্ডে ভর্তি হন। হেলেনা বেগম থাইরয়েড সমস্যায় ভুগছিলেন এবং শেফালি বেগম মুখের ভেতরের টিউমার অপসারণের জন্য ভর্তি ছিলেন। রোববার সকালে অস্ত্রোপচারের প্রস্তুতির অংশ হিসেবে নার্সরা তাদের শরীরে কয়েকটি ইনজেকশন পুশ করেন। এর পরই দুজনের শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং কিছু সময়ের মধ্যে তারা মারা যান।

এ বিষয়ে ওয়ার্ডের দায়িত্বে থাকা নার্স হেলেন অধিকারী জানান, তিনি ইনজেকশনের ভায়াল ভাঙেননি, সেটি ভেঙেছেন আরেক নার্স মলিনা হালদার। তিনি শুধু ইনজেকশন পুশ করেছেন। তবে ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করে বলেন, রোগীদের সঙ্গে যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক।

অন্য নার্স মলিনা হালদার বলেন, চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী অপারেশন থিয়েটারে নেওয়ার আগে যে ইনজেকশন দেওয়ার কথা ছিল, সেটিই দেওয়া হয়েছে। পরে রোগীদের অবস্থার অবনতি হলে চিকিৎসককে মোবাইল ফোনে জানানো হয় এবং তার নির্দেশনা অনুযায়ী পরবর্তী ইনজেকশন দেওয়া হয়। তিনি আরও বলেন, ২৬ বছরের চাকরিজীবনে এমন ঘটনা ঘটেনি। কীভাবে এমন হলো বুঝতে পারছি না।

এ বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর বলেন, দুই রোগীরই সেদিন অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। অপারেশনের আগে কিছু ওষুধ অপারেশন থিয়েটারে দেওয়ার নিয়ম থাকলেও সেগুলো নার্সরা ওয়ার্ডেই দিয়ে ফেলেছেন। অ্যানেসথেটিক ধরনের ওষুধ দেওয়ার পর রোগীর শরীরে যে পরিবর্তন হয়, তা নিয়ন্ত্রণে বিশেষ যন্ত্রপাতি প্রয়োজন হয়। ওয়ার্ডে সেই ব্যবস্থা না থাকায় কিছু সময়ের মধ্যেই রোগীরা মারা যান। এ ঘটনায় হাসপাতালের দুজন নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় এরই মধ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!