× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০১:৪৭ এএম

নতুন প্রধান পেল র‌্যাব সিআইডি ও এসবি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০১:৪৭ এএম

নতুন প্রধান পেল র‌্যাব  সিআইডি ও  এসবি

‎র‌্যাব, পুলিশের বিশেষ শাখা এসবি, সিআইডিসহ গুরুত্বপূর্ণ ইউনিটের প্রধান পদে পরিবর্তন এনেছে সরকার। চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আহসান হাবীব পলাশকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (এইচআরএম) সরদার নুরুল আমিনকে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার। একই সঙ্গে অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে সিআইডির প্রধান করা হয়েছে।

গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের এই পদায়ন করা হয়। এ ছাড়া অতিরিক্ত আইজিপি (সিআইডি) মো. ছিবগাত উল্লাহকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি পদমর্যাদা) মো. শওকত আলীকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার এবং এসবির ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি করা হয়েছে।

আরেক প্রজ্ঞাপনে, তিন জেলায় পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়েছে। জেলাগুলো হলো খাগড়াছড়ি, মাদারীপুর এবং মাগুরা। ডিএমপির লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি, ডিবি) মোস্তাক সরকারের খাগড়াছড়ির পুলিশ সুপার হিসেবে পদায়নের আদেশ বাতিল করা হয়েছে। নতুন আদেশ অনুযায়ী সিআইডির পুলিশ সুপার মো. মোরতোজা আলী খানকে খাগড়াছড়ির পুলিশ সুপার করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে মাদারীপুরের পুলিশ সুপার এহতেশামুল হককে সিআইডিতে বদলি করা হয়েছে। এ ছাড়া মাগুরার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে মাদারীপুরের পুলিশ সুপার এবং ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি, অপারেশনস্) মোল্লা আজাদ হোসেনকে মাগুরার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!