× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেহেদী হাসান খাজা

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ১২:২৭ এএম

বড় পরিবর্তন আসছে কেন্দ্রীয় কমিটিতে

মেহেদী হাসান খাজা

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ১২:২৭ এএম

ছবি - রূপালী বাংলাদেশ

ছবি - রূপালী বাংলাদেশ

বিএনপির মাঠপর্যায়ের সংগঠনগুলোর মধ্যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অন্যতম। রাজনীতির মাঠে শক্তিশালী এই সংগঠন পুনর্গঠন নিয়ে দলীয় অঙ্গনে চলছে জোর আলোচনা। সূত্র বলছে, বিএনপি সরকার গঠনের পর স্বেচ্ছাসেবক দল থেকে এমপি ও মন্ত্রী হওয়ার কারণে সংগঠনটি মাঠপর্যায়ে দুর্বল হয়ে পড়তে শুরু করেছে, যে কারণে এটি পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এরই মধ্যে দলের হাইকমান্ড এসব বিষয়ে সিদ্ধান্ত নিয়ে শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকও করেছেন। তবে সম্প্রতি রাজধানীর গুলশানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের পর বিষয়টি নতুন মাত্রা পেয়েছে।

দলীয় সূত্র বলছে, আসন্ন জাতীয় কাউন্সিল সামনে রেখে সাংগঠনিক কাঠামো আরও গতিশীল ও কার্যকর করতে প্রথমে কেন্দ্রীয় পর্যায়ে বড় ধরনের পরিবর্তনের নির্দেশনা আসতে যাচ্ছে। এর অংশ হিসেবে উত্তর ও দক্ষিণ স্বেচ্ছাসেবক দলকে ঢেলে সাজানোর প্রস্তুতি চলছে।

বিএনপির নয়াপল্টন ও গুলশান অফিসের সূত্রমতে, খুব শিগগির স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি ঘোষণা করা হতে পারে। এ কারণে কেন্দ্রীয় থেকে উত্তর ও দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের অনেক নেতা শীর্ষ পদ পেতে দৌড়ঝাঁপ শুরু করছেন।

সভাপতি পদের দৌড়ে এগিয়ে যারা: সূত্র জানায়, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটিতে সভাপতি পদে দৌড়ে এগিয়ে রয়েছেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। তিনি সাবেক ছাত্রদল নেতা এবং বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কর্মকা-ে সক্রিয় ভূমিকা পালন করছেন। নাজমুল হাসান বিভিন্ন জেলায় তৃণমূলের সঙ্গে মতবিনিময় এবং সরকারবিরোধী আন্দোলনে লিফলেট বিতরণসহ সাংগঠনিক কর্মসূচিতে দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিয়ে আসছেন। 

এছাড়া সভাপতি পদে দৌড়ে এগিয়ে রয়েছেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ. এ. জহির উদ্দিন তুহিন। তিনি একজন সাবেক ছাত্রনেতা এবং বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা।  ২০২৩ সালের জানুয়ারিতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি তাকে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতির দায়িত্ব দেয়। তিনি ঢাকার বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে নেতৃত্ব দিয়ে আসছেন।

সভাপতি পদে আরও আলোচনায় রয়েছেন ছাত্রদলের আরেক জনপ্রিয় নেতা সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু। এ ছাড়া বিভিন্ন মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেনÑ ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নোমান।

জানতে চাইলে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটিতে সভাপতি পদের দৌড়ে এগিয়ে থাকা ও বর্তমান কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান রূপালী বাংলাদেশকে জানান, ‘দল বিগত দিনের কথা চিন্তা করে আমাদের যেখানে মনে করবে নেতৃত্ব দেবে। বিশেষ করে এসব বিষয়ে দলীয় হাইকমান্ড যেটা সিদ্ধান্ত নেবেন, সেটাই গ্রহণযোগ্য হবে। তবে শীর্ষ পদে যোগ্য নেতৃত্ব স্বেচ্ছাসেবক দলকে আরও শক্তিশালী করবে বলে মনে করি।’

সাধারণ সম্পাদক পদে আলোচনায় যারা : সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় যাদের নাম এসেছে তারা অধিকাংশই রাজপথের নেতৃত্ব দেওয়া ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতা। কমিটি পুনর্গঠন হলে তাদের মধ্য থেকে যে কেউ আসতে পারে সাধারণ সম্পাদক পদেÑ বিএনপির একাধিক শীর্ষ নেতা এমন ইঙ্গিত দেন। সূত্র জানায়, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসন থেকে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনীত হলেও পরে দলীয় সিদ্ধান্ত অনুসারে প্রার্থিতা প্রত্যাহার করেন। তিনি তরুণ-যুবকদের কাছে অত্যন্ত জনপ্রিয় বলে জানা গেছে। এ কারণে তাকে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব দিতে চায়Ñ বিএনপির গুলশান অফিসের বিশেষ সূত্র এসব তথ্য নিশ্চিত করেন। এদিকে শ্রাবণকে অনেকেই যুবদলের সভাপতি অথবা সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান।

এই পদে আরও আলোচনায় রয়েছেন ছাত্রদলের সাবেক নেতা ফজলুর রহমান খোকন। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি। এছাড়া সাধারণ সম্পাদক পদে আরও নাম এসেছে রাকিবুল ইসলাম রাকিবের। তিনি বর্তমানে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।  দক্ষ সংগঠক হিসেবে পরিচিত রাকিব। বর্তমান ছাত্রদলের নেতাকর্মীরা তাকে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদে দেখতে চান বলে জানা গেছে। রাকিবের সিনিয়র অনেকেই রয়েছেন এ পদে আলোচনার শীর্ষ, তারপরও তার বিষয়ে দলের শীর্ষ নেতারা আলোচনা করছেন বলে সূত্র নিশ্চিত জানিয়েছে। 

সাধারণ সম্পাদক পদে বিভিন্ন মহলে আরও যাদের নাম উঠে এসেছে তাদের মধ্যে অন্যতম নাসির উদ্দিন নাসির। তিনি বর্তমানে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক। নাসির দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত এবং ছাত্রসমাজের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় থাকা এক নেতা জানান, ‘আমাদের চাওয়া, দলের চেয়ারম্যান যাকে যোগ্য মনে করবেন, তাকেই শীর্ষ পদে রাখবেন। তবে এ ক্ষেত্রে ত্যাগী, দক্ষ ও যোগ্যরা কমিটিতে এলে দলের শক্তি বাড়বে। পাশাপাশি ত্যাগী নেতাকর্মীরাও ভালো থাকবেন।’

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় থাকা ও ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ জানান, ‘দল যেখানে মনে করবে, আমাদের সেখানেই রাখবেÑ এটা দলীয় সিদ্ধান্ত।’

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, ‘দৈনন্দিন কার্যক্রম চালু রাখার পাশাপাশি দল ও সংগঠনগুলোকে চাঙা রাখতে নানা ধরনের বৈঠক ও সাংগঠনিক রদবদলের চিন্তা করা হচ্ছে। এ ছাড়া দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের কাছ থেকে ভবিষ্যৎ করণীয় বিষয়ে পরামর্শ নেওয়া হচ্ছে।’

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, স্বেচ্ছাসেবক দল বিএনপির অঙ্গ সংগঠনগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইউনিট। জাতীয় পর্যায়ের আন্দোলন-সংগ্রাম সফল করতে এবং স্বেচ্ছাসেবক দলকে শক্তিশালী করতে অবিলম্বে এর কমিটিতে পরিবর্তন হওয়া জরুরি। এর কারণ হলো, এই সংগঠনের শীর্ষ নেতৃত্বে থাকা ব্যক্তিরা সরকারে গিয়ে কাজ করছে। ফলে সংগঠনটির দিকে তাদের মনোযোগ কম। সেজন্যই দ্রুতভিত্তিতে নেতৃত্বে পরিবর্তনের দাবি উঠছে।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দলকে সাংগঠনিকভাবে চাঙা করতে দ্রুত সময়ের মধ্যে বিএনপির কাউন্সিল ও অঙ্গ সংগঠনগুলো পুনর্গঠন নিয়ে দলীয় অঙ্গনে আলোচনা চলছে। এর মধ্যে স্বেচ্ছাসেবক দলও রয়েছে।’ তিনি বলেন, ‘যত দ্রুত সম্ভব নতুন কমিটিতে যোগ্যদের নেতৃত্ব দেওয়া হবে। এসব বিষয় নিয়ে দলের হাইকমান্ড বারবার আলোচনা করেছেন।’ 

রূপালী বাংলাদেশ

Link copied!