ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মা দিবসের কবিতা

মায়ের কথা 

কামরুজ্জামান দিশারি 
প্রকাশিত: মে ১০, ২০২৬, ০১:২৮ পিএম

মায়ের কথা 
কামরুজ্জামান দিশারি 

মা বললÑ ভয় পেয়েছিস!
ওরে আমার খোকা,
কে দিল রে ধোঁকা!
এই তো আমি আছি পাশে
কেমন করে ভয়টা আসে
বল না আমায় বোকা,
ভয় পেয়েছিস খোকা

আমি ভীতু মা তা জানে
সন্মুখে তাই আসে,
মুখ টিপে যে হাসে।
মলিন মুখের বরণ দেখে
বলেন তিনি দরদ মেখে
আছি না তোর পাশে!
মা যে শুধুই হাসে।

মায়ের এমন অভয় পেয়ে
বুকে সাহস বাড়ে,
মা থাকলে ভয় থাকে না
ভূত চাপে না ঘাড়ে।