সুখের স্বর্গ মা
নকুল শর্ম্মা
মা যে আমার সুখের স্বর্গ
সকল চাওয়া পাওয়া,
দুঃখ ব্যথায় মায়ের আঁচল
শীতল ছায়ায় ছাওয়া।
মায়ের কোলে মাথা রেখে
ঘুমাই পরম সুখে,
বিশ্বভুবন সব ভুলে যাই
শক্তি জাগায় বুকে।
মা যে পরম শক্তি সাহস
এই পৃথিবী মাঝে,
মায়ের মুখটাই চির উজ্জ্বল
সারাদিনের কাজে।
মায়ের মতন এমন রতন
আর কি কোথাও আছে
মিথ্যে যে সব জারি-জুরি
মায়ের সুখের কাছে।

