× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২০, ২০২৬, ০৩:৩১ এএম

ছাদবাগানে সবজি চাষ: নগর জীবনে সবুজের ছাঁয়া

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২০, ২০২৬, ০৩:৩১ এএম

ছাদবাগানে সবজি চাষ: নগর জীবনে সবুজের ছাঁয়া

নগর জীবনের ব্যস্ততা আর সীমিত জায়গার মধ্যেও মানুষ এখন খুঁজে নিচ্ছে সবুজের ছোঁয়া। সেই চাহিদা থেকেই জনপ্রিয় হয়ে উঠছে ছাদবাগান। শুধু সৌন্দর্য বাড়ানো নয়, পরিবারের পুষ্টি চাহিদা পূরণ এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতেও ছাদ বাগান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সামান্য যতœ আর সঠিক পরিচর্যায় ছাদের ছোট্ট জায়গাতেই লাউ, শিম, করলাসহ নানা ধরনের সবজি চাষ সম্ভব। রাসায়নিকমুক্ত ও নিরাপদ সবজি উৎপাদনের এই উদ্যোগ শহুরে জীবনে এনে দিচ্ছে স্বস্তি ও আত্মনির্ভরতার নতুন সম্ভাবনা। বিস্তারিত জানাচ্ছেন নগর কৃষি উৎপাদন সহায়কের প্রকল্প পরিচালক কৃষিবিদ মো. শামীম সেখ

শহরের ছাদেই গড়ে উঠছে সবুজ কৃষি

ব্যস্ত শহুরে জীবনে ছাদ বাগান এখন আর শুধু শখের বিষয় নয়, বরং পারিবারিক পুষ্টি ও নিরাপদ খাদ্যের গুরুত্বপূর্ণ উৎস। আবাসিক ভবন, বাণিজ্যিক স্থাপনা কিংবা কলকারখানার ছাদে টব বা ড্রামে গাছ লাগিয়ে গড়ে উঠছে এক নতুন ধরনের কৃষিÑ

‘শহুরে কৃষি’। সীমিত জায়গাতেও সারা বছর নানা ধরনের সবজি উৎপাদন সম্ভব হচ্ছে, যা পরিবারের চাহিদা পূরণের পাশাপাশি পরিবেশকেও রাখছে সবুজ ও প্রাণবন্ত।

কেন ছাদবাগানে সবজি চাষ প্রয়োজন

সবজিতে রয়েছে মানবদেহের প্রয়োজনীয় প্রায় সব ধরনের পুষ্টি উপাদান। জলীয় অংশ, আমিষ, শর্করা, ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন ও খনিজ পদার্থ আমাদের শরীর সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নিজের ছাদে নিরাপদ ও বিষমুক্ত সবজি উৎপাদন এখন সময়ের দাবি।

লাউ চাষে সহজেই মিলতে পারে ভালো ফলন

ছাদবাগানের জন্য হাইব্রিড জাতের লাউ বেশি উপযোগী। হাজারি লাউ, বারি লাউ-৪, ডায়না, হাই গ্রিন, নাইস গ্রিন, ময়না, রওনক, গ্রিন ম্যাজিক, সুলতান ও নবাব জাতের লাউ ছাদে ভালো জন্মে। বীজ বপনের আগে রোদে শুকিয়ে ঠান্ডা করে ১০-১২ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখতে হয়। পরে ভেজা কাপড় বা টিস্যুতে রেখে অঙ্কুর বের হলে টবে লাগাতে হয়।

টবের মাটিতে জৈবসার ও প্রয়োজনীয় সার মিশিয়ে নিতে হয়। গাছ মাচায় উঠলে ডগা ছেঁটে দিলে পাশ থেকে নতুন ডগা বের হয় এবং স্ত্রী ফুলের সংখ্যা বাড়ে। সাদা মাছি, জাবপোকা ও থ্রিপসের আক্রমণে মোজাইক ভাইরাস দেখা দিতে পারে। আক্রান্ত গাছ দ্রুত তুলে ফেলতে হবে।

নিমতেল, সাবান পানি বা তামাকপাতা ভেজানো পানি জৈব বালাইনাশক হিসেবে ব্যবহার করা যায়।

শিম চাষে প্রয়োজন নিয়মিত পরিচর্যা

বারি শিম-৭, বারোমাসি বেগুনি শিম, বিইউ শিম-৩, ইপসা শিম-১ ও ২ ছাদবাগানের জন্য উপযোগী।

বীজ অঙ্কুরিত করে টবে লাগাতে হয় এবং পরে শক্ত চারা রেখে বাকিগুলো তুলে ফেলতে হয়। শিমের সবচেয়ে ক্ষতিকর পোকা হলোÑ ফল ছিদ্রকারী পোকা, জাবপোকা ও থ্রিপস। এ ছাড়া মোজাইক ও অ্যানথ্রাকনোজ রোগও দেখা যায়। আক্রান্ত গাছ তুলে ফেলে নতুন গাছ লাগানোই উত্তম। নিয়মিত জৈব বালাইনাশক স্প্রে করলে পোকামাকড়ের আক্রমণ কমে।

করলা চাষে মিলবে পুষ্টিকর সবজি

বারি করলা-১, গজ করলা, বুলবুলি, টিয়া, তাজ-৮৮, গ্রিনস্টার ও গৌরব জাতের করলা ছাদবাগানে ভালো ফলন দেয়। করলার বীজ ২০-২৪ ঘণ্টা পানিতে ভিজিয়ে অঙ্কুরিত করে টবে লাগাতে হয়। করলায় মাছি পোকা, পামকিন বিটল ও মোজাইক রোগের আক্রমণ বেশি দেখা যায়। ফেরোমন ফাঁদ ও জৈব বালাইনাশক ব্যবহার করলে এসব সমস্যা অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

সফল ছাদবাগানের জন্য প্রয়োজন সঠিক পরিচর্যা

ছাদবাগানে ভালো ফলনের জন্য নিয়মিত পরিচর্যা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন সকালে ও বিকেলে পরিমিত পানি দিতে হবে। গাছের গোড়ায় আঘাত করা যাবে না। ১০-১৫ দিন পরপর জৈব বালাইনাশক স্প্রে করতে হবে এবং ফেরোমন ট্র্যাপ ব্যবহার করতে হবে।

কিছু সবজিতে হাতে পরাগায়ন করলে ফলন বাড়ে। করলা, লাউ, শসা ও ঝিঙার ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে হস্ত পরাগায়ন করলে ফলন ভালো হয়।

নিরাপদ খাদ্য উৎপাদনে ছাদবাগানের গুরুত্ব

ছাদ বাগান এখন শুধু শখ নয়, এটি নিরাপদ খাদ্য উৎপাদনের কার্যকর মাধ্যম। রাসায়নিক কীটনাশক এড়িয়ে জৈব পদ্ধতিতে সবজি উৎপাদন করলে পরিবার পায় নিরাপদ ও পুষ্টিকর খাদ্য। পাশাপাশি শহরের পরিবেশও হয় সবুজ, শীতল ও স্বাস্থ্যকর।

রূপালী বাংলাদেশ

Link copied!