× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৬:৪১ এএম

মানিকগঞ্জে চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৬:৪১ এএম

মানিকগঞ্জে চোর সন্দেহে  ২ জনকে পিটিয়ে হত্যা

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় গরুচোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সকালে এই বিষয়টি নিশ্চিত করেন সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম। উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ইমাননগর গ্রামে গতরাতে হত্যার ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তিরা হলেনÑ সিংগাইর উপজেলার দশআনি গ্রামের তোতা মিয়ার ছেলে মজনু (৩৫) ও একই উপজেলার ছয়আনি গ্রামের বান্দু মিয়ার ছেলে দ্বিন ইসলাম (২৩)।

সিংগাইর থানার ওসি মাজহারুল ইসলাম গ্রামবাসীর বরাত দিয়ে জানান, গত রোববার রাত ২টার দিকে ইমামনগর গ্রামের শাকিলের বাড়িতে গরু চুরি করতে যান মজনু ও দ্বিন ইসলাম। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে গ্রামবাসী এগিয়ে আসে। পরে গ্রামবাসী ধাওয়া দিয়ে দুজনকে ধরে গণপিটুনি দেয়। এতে গুরুতর আহত হয় মজনু ও দ্বিন ইসলাম। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে সিংগাইর উপজেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করেন। ওই রাতেই মজনু ও দ্বিন ইসলামকে ঢাকায় পাঠানো হয়। সোমবার ভোর ৬টার দিকে তারা মারা যান।

তিনি আরও জানান, মজনু ও দ্বিন ইসলামের বিরুদ্ধে সিংগাইর থানায় একাধিক চুরির মামলা রয়েছে। তাদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি মাজহারুল।

রূপালী বাংলাদেশ

Link copied!