× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রেজাউল করিম খোকন

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০১:১৮ এএম

নতুন শুরুতে রানী

রেজাউল করিম খোকন

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০১:১৮ এএম

নতুন শুরুতে রানী

সাফল্যের তিন দশক পেরিয়ে রানী মুখার্জি। ১৯৯৬ সালে বাংলা সিনেমা ‘বিয়ের ফুল’ও বলিউডের ‘রাজা কি আয়েগি বারাত’দিয়ে শোবিজে তার পথচলা শুরু হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে রানী হয়ে উঠেছেন প্রজন্মের অন্যতম সম্মানিত ও প্রশংসিত অভিনেত্রী। রানীর সিনেমা জীবনের ৩০ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি তার স্বামী আদিত্য চোপড়ার যশরাজ ফিল্মস স্টুডিওতে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘করণ অ্যান্ড রানী: থার্টি ইয়ারস অব ফিল্মস, ফ্রেন্ডশিপ অ্যান্ড মেমোরিজ’ শীর্ষক ওই অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিচালক করণ জোহর। নিজের শৈশব, বেড়ে ওঠা, মা-বাবা, সন্তান, সিনেমায় পদার্পণ, চলচ্চিত্রের ঘটনাবহুল অধ্যায়Ñ নানা বিষয় নিয়ে তিন ঘণ্টাব্যাপী খোলামেলা কথা বলেন রানী মুখার্জি।

অভিনেত্রী জানান, চলচ্চিত্র পরিবারে জন্ম হলেও তাদের সংসারে আর্থিক সচ্ছলতা ছিল না। বাবা রাম মুখার্জি পেশায় ছিলেন চলচ্চিত্র পরিচালক। তবে রানী যে অভিনয়ে আসবেন, এমন পরিকল্পনা ছিল না কারও। প্রথম হিন্দি সিনেমা ‘রাজা কি আয়েগি বারাত’র প্রস্তাব আসে তার বাবার বন্ধু প্রযোজক সেলিম আখতারের কাছ থেকে। মায়ের কথায় এ সিনেমায় অভিনয়ে রাজি হন রানী। অনেক পরে বুঝেছেন, মায়ের এই সিদ্ধান্তের পেছনে ছিল আর্থিক বাস্তবতা।

রানী বলেন, ‘তখন বুঝিনি কিন্তু এখন মনে হয়, মা হয়তো আমাদের সংসারের আর্থিক পরিস্থিতি একটু ভালো করার রাস্তা খুঁজছিলেন। তাদের আশা ছিল, আমি যদি এই ইন্ডাস্ট্রিতে ভালো করি, তাহলে সেটা আমাদের সবার জন্যই ভালো হবে।’

আড্ডার শেষে রানী বলেন, ‘এটা আমার পুনর্জন্ম। ৩০ বছর পর আরও ৩০ বছর কাটাতে চাই। মনে হচ্ছে, ‘মর্দানি ৩’-ই আমার প্রথম সিনেমা।’ রানীর এ মন্তব্যে বুঝতে বাকি নেই, তিন দশক পার করেও নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত মুখার্জিবাড়ির মেয়েটি!

গত বছর ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমার জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন অভিনেত্রী। সেই সাফল্যের মধ্যেই আরও এক গৌরবময় স্বীকৃতি যোগ হলো তার ক্যারিয়ারে। এবার সিনেমার জগতে অসামান্য অবদানের জন্য পশ্চিমবঙ্গ সরকার অভিনেত্রীকে ভূষিত করতে চলেছেন ‘বন্দে মাতরম’ পুরস্কারে। এই পুরস্কারটি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ নাগরিক সম্মানগুলোর মধ্যে অন্যতম বলে মনে করা হয়।

বক্স অফিসে ‘রাজা কি আয়েগি বারাত’ সাফল্য না পেলেও পরবর্তী সিনেমা ‘গুলাম’দিয়ে ব্যাপক পরিচিতি পান রানী। তবে ক্যারিয়ারের শুরুতেই কণ্ঠস্বর নিয়ে প্রতিকূলতার মুখে পড়েছিলেন তিনি; যার ফলে প্রথম কয়েকটি সিনেমায় তার দৃশ্যগুলো অন্য কাউকে দিয়ে ডাবিং করানো হয়েছিল। সেটা তার জন্য ছিল কষ্টের অভিজ্ঞতা। তবে সে পরিস্থিতি বদলে যায় করণ জোহর পরিচালিত ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর মাধ্যমে। করণ এতে রানীকে দিয়েই ডাবিং করান। আর তা দর্শকদের কাছে গ্রহণযোগ্যতাও পায়। এরপর থেকে কণ্ঠস্বর নিয়ে আর কখনো প্রতিকূলতার মুখে পড়তে হয়নি তাকে। এ কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন এই অভিনেত্রী।

এখন বলিউডে হাস্কি ভয়েসের জন্য অনেক রানীকে আলাদাভাবে পছন্দ করেন। এটা তার একটি অন্যতম বৈশিষ্ট্য হিসেবে আদৃত হয়েছে। কারণ, এমন হাস্কি ভয়েসের আর কোনো নায়িকা নেই। বর্তমানে রানীর বয়স ৪৭ চলছে। বলিউডের বিখ্যাত প্রযোজক পরিচালক আদিত্য চোপড়াকে প্রেম করে বিয়ের পর অনেকটাই সংসারী হয়ে পড়েন তিনি। কন্যা আদিরার মা হয়েছেন। সেই মেয়েটি এখন বড় হয়েছে। তার বয়স ১১ চলছে। সংসার ধর্ম পালন, সন্তানকে বড় করে তোলার পাশাপাশি স্বামীর প্রযোজনা প্রতিষ্ঠানের অনেক কিছু সামাল দিয়েছেন তিনি।

বিয়ের পর তাকে বেশি সিনেমাতে কাজ করতে না দেখা গেলেও মাঝে ‘হিচকি’, ‘মর্দানি’, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’, ‘বান্টি আউর বাবলি টু’ প্রভৃতি সিনেমাতে একজন দারুণ ম্যাচিওর অভিনেত্রী হিসেবে তাকে পাওয়া গেছে। তবে মারদানি ফ্রাঞ্চাইজির সিনেমাগুলোতে একজন অকুতোভয় সাহসী নারী নীতিপরায়ন নারী পুলিশ কর্মকর্তা শিবানী শিবাজি রাও এর চরিত্রে নিজেকে খুব ভালোভাবে এস্টাব্লিস্ট করতে সক্ষম হয়েছেন।

গতকাল মুক্তি পেয়েছে রানী অভিনীত ‘মর্দানি ৩’-এর তৃতীয় কিস্তির নতুন সিনেমা। এতেও তাকে সামাজিক অন্যায়, অপরাধের বিরুদ্ধে রণরঙী রূপে উপস্থিত হতে দেখা যাবে। সিনেমাটি নিয়ে রানী মুখার্জি নিজেই দর্শকদের প্রত্যাশা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছেন। তার মতে, ‘মর্দানি ৩’ আগের দুটি কিস্তির তুলনায় অনেক বেশি ধারালো। অভিনেত্রীর কথায়, ‘মর্দানি ৩ কেবল একটি সিনেমা নয়, এটি মানুষের আবেগের নাম। সেই জায়গা থেকেই এবারের কিস্তিটি হবে আরও অন্ধকার, আরও নির্মম এবং বাস্তবের রুক্ষ প্রতিচ্ছবি।’

২০১৪ সালে শুরু হওয়া এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। প্রায় ৭ বছর পর ফিরেছে সিনেমাটির তৃতীয় কিস্তি। এটি পরিচালনা করেছেন অভিরাজ মিনাওয়ালা এবং প্রযোজনায় আছেন যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া। সিনেমাতে রানী মুখার্জির পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন অভিনেত্রী জানকি বোদিওয়ালা।

একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং আটটি ফিল্মফেয়ার পুরস্কার অর্জনকারী বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী রানী মুখার্জি। তার প্রায় তিন দশকের পথচলায় অসংখ্য সফল সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন। তার একের পর এক সাফল্যে নিজেকে প্রমাণ করেছেন তিনি। তবে এ সাফল্যের আড়ালেও কর্মজীবনের শুরুতে নানা প্রতিকূলতার মুখে পড়তে হয়েছিল তাকে। সেই কঠিন সময়ের কথা মনে করে আবেগে ভেঙে পড়েন অভিনেত্রী। এ বছর বলিউড বাদশা শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ মুক্তি পাবে। এই সিনেমাতে রানী মুখার্জিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।

রূপালী বাংলাদেশ

Link copied!