ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রংপুরের পীরগঞ্জে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। গতকাল শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেনÑ রংপুরের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, পুলিশ সুপার মারুফাত হোসেন, জেলা নির্বাচন অফিসার আব্দুর রহিম। প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার বলেন, সোশ্যাল মিডিয়াসহ অনেক জায়গা থেকে অনেক রকম বার্তা আসতে পারে, আপনারা কোনো বার্তায় যাবেন না, আপনার বার্তা একটা, ভোট করা, সুন্দর ভোট করা, সুন্দর ভোট বলতে বুঝি সাধারণ মানুষের কাছে যেন ভোট গ্রহণযোগ্যতা পায়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন