× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১২:৫২ এএম

ধানের শীষ প্রতীকে সুপ্রিম কোর্টের ১৩ আইনজীবীর জয়

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১২:৫২ এএম

ধানের শীষ প্রতীকে  সুপ্রিম কোর্টের ১৩  আইনজীবীর জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুপ্রিম কোর্টের ১৩ জন আইনজীবী দেশের বিভিন্ন আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। গত শুক্রবার নির্বাচনের বেসরকারি ফলে এ তথ্য উঠে এসেছে।

বিজয়ী আইনজীবীদের মধ্যে রয়েছেনÑ বরিশাল-৩ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান এবং বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, কিশোরগঞ্জ-৪ আসন থেকে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান, নোয়াখালী-১ আসনে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, ঝিনাইদহ-১ আসন থেকে সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, নেত্রকোনা-১ আসন থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

এ ছাড়া নাটোর-১ আসনে অ্যাডভোকেট ফারজানা শারমীন পুতুল, মাগুরা-২ আসনে সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, টাঙ্গাইল-৮ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, পঞ্চগড়-১ আসনে বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির, চট্টগ্রাম-৫ আসনে সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছেন।

এদিকে, পাবনা-৫ আসনে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ^াস, লালমনিরহাট-১ আসনে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, সিলেট-৬ আসনে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!