× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৭:০৯ এএম

ফল স্থগিত ও পুনর্গণনার আবেদন বিএনপি প্রার্থীর

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৭:০৯ এএম

ফল স্থগিত ও পুনর্গণনার  আবেদন বিএনপি প্রার্থীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ পীরগঞ্জ আসনের ৪০টি ভোটকেন্দ্রের ফলাফল জালিয়াতির অভিযোগ তুলেছেন বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম। শুক্রবার রাত ৯টার দিকে ফল ঘোষণার পর তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ভোট পুনর্গণনাসহ ফলাফল স্থগিতের দাবিতে লিখিত আবেদন করেন। পরে পীরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে অভিযোগের বিস্তারিত তুলে ধরেন তিনি।

সংবাদ সম্মেলনে সাইফুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে ভোটগ্রহণের সময় নিয়মবহির্ভূতভাবে ভোটারদের নির্ধারিত সিল না দিয়ে দায়িত্বপ্রাপ্তরা কৌশলে গোল সিল সরবরাহ করেন। ওই গোল সিল দিয়ে প্রার্থীদের নির্ধারিত প্রতীকে ভোট দেওয়া হলেও ফল ঘোষণার সময় উদ্দেশ্যমূলকভাবে গোল সিল দেওয়া ব্যালট বাতিল করা হয়। তিনি দাবি করেন, সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তারাই এই অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন। এভাবে বিভিন্ন কৌশলগত অনিয়মের মাধ্যমে ধানের শীষ প্রতীককে পরাজিত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, গোল সিল সাধারণত ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ব্যবহারের জন্য নির্ধারিত থাকে।

তিনি আরও বলেন, এ বিষয়ে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। ইতিমধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। তার অভিযোগ অনুযায়ী, প্রায় ৪০টি ভোটকেন্দ্রে ফলাফল প্রদান না করেই প্রশাসনের সহযোগিতায় ভোটকেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীরা সব কিছু গুটিয়ে নিয়ে চলে আসেন। এ ঘটনায় হাজার হাজার সমর্থক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেন এবং ফলাফল বাতিল ও পুনর্গণনার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

রূপালী বাংলাদেশ

Link copied!