× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০৬:১৭ এএম

ইউজিসি চেয়ারম্যানসহ  ৮ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য  নিয়োগে প্রজ্ঞাপন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০৬:১৭ এএম

ইউজিসি চেয়ারম্যানসহ  ৮ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য  নিয়োগে প্রজ্ঞাপন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানসহ দেশের আট বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ এবং বিদ্যমান উপাচার্যদের অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পৃথকভাবে এই প্রজ্ঞাপনগুলো প্রকাশ করা হয়। তবে প্রজ্ঞাপনগুলো গত সোমবার স্বাক্ষর করা হয়েছে।

এর আগে গত সোমবার সচিবালয়ে ব্রিফিং করে ৭ বিশ^বিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে গতকাল প্রকাশিত প্রজ্ঞাপনে সেই তালিকায় ইসলামি আরবি বিশ^বিদ্যালয়ের  নাম যুক্ত করা হয়।

উপাচার্য পদে নতুন নিয়োগ পেলেন যারা : ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে অধ্যাপক ড. ফরিদুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে অধ্যাপক ড. রইছ উদ্দীন নিয়োগ পেয়েছেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হয়েছেন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক নুরুল ইসলাম এবং ইসলামি আরবি বিশ^বিদ্যালয়ে নতুন উপাচার্য হয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান।

অব্যাহতি পেলেন যারা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আগেই পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে মর্মে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাকসুদ হেলালী, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এ এস মো. আবদুল হাছিব ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শামছুল আলমকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পাওয়ায় বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামকেও অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

নিয়োগের শর্ত : আট বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগে কিছু শর্তারোপ করা হয়েছে। সেগুলো হলোÑ উপাচার্য পদে তাদের নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর হবে; উপাচার্য পদে তারা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন, পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

এ ছাড়া বিশ^বিদ্যালয়ের প্রধান নির্বাহী হিসেবে উপাচার্যদের সর্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। তবে রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করার এখতিয়ার রাখেন বলেও শর্তে উল্লেখ করা হয়েছে।

এই ৮ বিশ্ববিদ্যালয়ের বাইরে বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ।

রূপালী বাংলাদেশ

Link copied!