কিশোরগঞ্জের হোসেনপুর বিদ্যুৎস্পর্শ হয়ে আ. সালাম (৪০) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সিদলা ইউনিয়নের গড়মাছুয়া গ্রামে গেণু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটেছে। নিহত আ. সালাম একই গ্রামের টানপাড়া এলাকার মৃত আ. জব্বারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সালাম তারাবির নামাজ শেষে বাড়িতে ওয়্যাররিংয়ের কাজ করার সময় অসাবধানতাবশত বাম হাতে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন