× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শমশেরনগরের সবুজ চা বাগানে প্রাণের উচ্ছ্বাস

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০১:৩৭ এএম

শমশেরনগরের সবুজ চা  বাগানে প্রাণের উচ্ছ্বাস

দেহ ও মন সুস্থ রাখার অঙ্গীকার আর প্রাণের উচ্ছ্বাসে মৌলভীবাজারের কমলগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল ‘শমশেরনগর টি-ট্রেইল ম্যারাথন’। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শমশেরনগর চা-বাগান এলাকায় এই ব্যতিক্রমী দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৪১০ জন নারী ও পুরুষ দৌড়বিদ অংশ নেন।

গত শুক্রবার ভোর ৬টায় শমশেরনগর চা-বাগান ফুটবল মাঠে ২৫ কিলোমিটার ও ১০ কিলোমিটার দৌড়ের উদ্বোধন করেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আউয়াল। ভোরের হালকা কুয়াশা ভেদ করে দৌড়বিদরা চা-বাগান কারখানা ও ম্যানেজার বাংলোর পাশ দিয়ে সবুজের মাঝের আঁকাবাঁকা পথ হয়ে শমশেরনগর-চাতলাপুর চেকপোস্ট সড়ক প্রদক্ষিণ করেন। সবুজের বুক চিরে এই মনোরম প্রকৃতির মাঝে দৌড়বিদরা নিজেদের লক্ষ্যে এগিয়ে যান।

টিম শমশেরনগরের (বিতি) আয়োজনে এবং আহমেদুর রহমান খোকন, ফয়ছাল আল কয়েছ চৌধুরী ও আব্দুল বাছিতের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই ম্যারাথনে ৫০ জন নারীসহ মোট ৪১০ জন পেশাদার ও অপেশাদার দৌড়বিদ অংশ নেন। এবারের আয়োজনটি ছিল দুটি ক্যাটাগরিতেÑমূল ২৫ কিলোমিটার ম্যারাথনের পাশাপাশি ছিল ১০ কিলোমিটারের সংক্ষিপ্ত দৌড়।

প্রতিযোগিতা শেষে বিকেলে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে মেডেল ও পুরস্কার তুলে দেন পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান। ২৫ কিমি (পুরুষ) ক্যাটাগরিতে ১ ঘণ্টা ৪৮ মিনিট ৩৬ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন তোফায়েল আহমদ। নারীদের মধ্যে ৩ ঘণ্টা ১২ মিনিট ৮ সেকেন্ড সময়ে প্রথম হন মেহজাবীন মোস্তফা। এ ছাড়া ২৫ কিমি ভ্যাটারান ক্যাটাগরিতে (৫০ ঊর্ধ্ব) ২ ঘণ্টা ৪৫ মিনিট ৪৫ সেকেন্ডে প্রথম হন জাকির হোসেন।

অন্যদিকে, ১০ কিমি পুরুষ বিভাগে ৪০ মিনিট ৫২ সেকেন্ডে শুভ্র কর্মকার এবং নারী বিভাগে ১ ঘণ্টা ৮ মিনিট ২০ সেকেন্ডে প্রথম হন তাবাস্সুম ফেরদৌস। ১০ কিমি ভ্যাটারান ক্যাটাগরিতে ১ ঘণ্টা ১২ মিনিট ৪২ সেকেন্ডে প্রথম হন শরফুজ্জামান।

আয়োজকদের মতে, তরুণ প্রজন্মকে মাদক এবং অতিরিক্ত ডিজিটাল নির্ভরতা থেকে দূরে সরিয়ে সুস্থ ও সচেতন জীবনযাপনে উৎসাহিত করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। নির্মল বাতাস আর চা-বাগানের প্রাকৃতিক পরিবেশে এ ধরনের আয়োজন শরীর ও মনের প্রশান্তি জোগাতে বিশেষ ভূমিকা রাখে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!