× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ০১:২৭ এএম

ওসমান হাদি হত্যা

সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ০১:২৭ এএম

সিআইডির তদন্ত  প্রতিবেদন দাখিল  ১৯ এপ্রিল

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান বিন হাদিকে হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবার পিছিয়েছে। আগামী ১৯ এপ্রিল চাঞ্চল্যকর এ হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য করেছেন আদালত। 

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মো. রুকনুজ্জামান  জানান, শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন গতকাল  বৃহস্পতিবার দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন দাখিল করতে পারেনি। এ জন্য ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ ধার্য করেন। এ নিয়ে মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১১ বার পেছাল।

শরিফ ওসমান বিন হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার পর ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। নির্বাচনের তপশিল ঘোষণার পরদিন প্রচার চালানোর সময় গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় তাকে গুলি করা হয়। এ ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর শরিফ ওসমান বিন হাদি মারা যান। পরে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। মামলাটি তদন্ত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি মাত্র ২০ দিনের তদন্তে ওসমান হাদিকে গুলি করা ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ এবং তার সহযোগী আলমগীর শেখসহ ১৭ জনের বিরুদ্ধে গত ৬ জানুয়ারি অভিযোগপত্র দিয়েছিল। তবে মামলার বাদী এ অভিযোগপত্রের বিষয়ে আদালতে নারাজি আবেদন দেন। এর পরিপ্রেক্ষিতে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন। অন্তর্বর্তী সরকারের সময় এ মামলার অধিকতর তদন্তের প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও দিতে পারেনি সিআইডি।

সিআইডির এক কর্মকর্তা জানান, সিআইডি নতুন করে তদন্তের দায়িত্ব পাওয়ার পর দুজনকে গ্রেপ্তার করেছে। তাদের রিমান্ড হেফাজতে এনে জিজ্ঞাসাবাদে মিলেছে নতুন তথ্য। এ ছাড়া এ হত্যাকা-ের মূল আসামি ফয়সাল ও আলমগীর শেখ ভারতে আত্মগোপনে ছিল। সম্প্রতি তারা দুজন পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হয়। তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চালাচ্ছে সরকার। তাদের বাংলাদেশে ফিরিয়ে আনার পর এ হত্যাকা-ের ঘটনায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। যার কারণে নির্ধারিত সময়ে অধিকতর তদন্ত প্রতিবেদন দেওয়ার ক্ষেত্রে সময় নিচ্ছেন তদন্তকারী কর্মকর্তা।

রূপালী বাংলাদেশ

Link copied!