× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রংপুর ব্যুরো

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৬, ০৬:৩৭ এএম

পুলিশ হত্যার দায়ে  যুবকের মৃত্যুদণ্ড 

রংপুর ব্যুরো

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৬, ০৬:৩৭ এএম

পুলিশ হত্যার দায়ে  যুবকের মৃত্যুদণ্ড 

রংপুরে হারাগাছ থানার এএসআই পিয়ারুল ইসলাম হত্যা মামলায় পারভেজ রহমান পলাশ (২৬) নামে এক যুবককে মৃত্যুদ- দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় রংপুরের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মার্জিয়া খাতুন এ রায় ঘোষণা করেন। দ-প্রাপ্ত পলাশ হারাগাছ থানার বাহারকাছনার তেলিপাড়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে। মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর নগরীর সাহেবগঞ্জ এলাকায় মাদকসংক্রান্ত ঘটনায় এএসআই পিয়ারুল ইসলামকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনার পর পুলিশ বাদী হয়ে হত্যা ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করে এবং আসামি পারভেজ রহমান পলাশকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়ায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত আসামিকে মৃত্যুদ- ও ১০ হাজার টাকা অর্থদ- দেন। একই সঙ্গে পৃথক দুটি ধারায় তাকে আরও ৫ বছরের সশ্রম কারাদ- প্রদান করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এ.এস.এম. মাহামুদুল করিম (লিটন) বলেন, ‘অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন।’ তিনি আরও জানান, রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।
 

রূপালী বাংলাদেশ

Link copied!