× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৬:০৪ এএম

 পুলিশের সক্ষমতা বাড়াতে সহযোগিতা কামনা

আইজিপির সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৬:০৪ এএম

আইজিপির সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশ পুলিশের সংস্কার ও সক্ষমতা বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। গতকাল বুধবার পুলিশ সদর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক আইজিপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ সহযোগিতার কথা ব্যক্ত করেন।

পুলিশ সদর দপ্তর জানায়, সাক্ষাতে সংগঠিত আন্তর্জাতিক অপরাধ, অনিয়মিত অভিবাসন, মানব পাচার, মানি লন্ডারিং, ভিসা জালিয়াতি এবং ভুয়া দলিল যাচাইসংক্রান্ত বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। রাষ্ট্রদূত সারা কুক এসব খাতে দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি, পুলিশ সংস্কার কার্যক্রমে অভিজ্ঞতা বিনিময়ের কথাও জানান যুক্তরাজ্যের হাইকমিশনার।

আইজিপি মো. আলী হোসেন ফকির বাংলাদেশ পুলিশের চলমান সংস্কার কার্যক্রমের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা তুলে ধরেন। এ ক্ষেত্রে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন। তিনি বাংলাদেশ পুলিশের আধুনিকায়ন ও সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক অংশীদারদের সহায়তাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!