× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৮:১১ এএম

৫ গ্রামের মানুষের দুর্ভোগ চরমে

সংস্কারহীন সড়ক এখন মরণফাঁদ

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৮:১১ এএম

সংস্কারহীন সড়ক এখন মরণফাঁদ

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা থেকে চেংগুটিয়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার গ্রামীণ সড়ক এখন কয়েক হাজার মানুষের মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্কারের ছোঁয়া না লাগায় পিচঢালা এই সড়ক এখন খানাখন্দে একাকার। আবার বর্ষার সময় কাদা আর জলাবদ্ধতায় বাড়ে দুর্ভোগ। ফলে যান চলাচল কার্যত অচল হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছে অন্তত পাঁচটি গ্রামের হাজারো মানুষ।

সরেজমিনে দেখা গেছে, সড়কটির পিচ ও খোয়া উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে ডোবার আকার ধারণ করে। কোথাও কোথাও কাদার স্তূপ জমে থাকায় হাঁটাও দায় হয়ে পড়েছে। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যান ও মোটরসাইকেল। স্থানীয়দের অভিযোগ, কর্দমাক্ত ও পিচ্ছিল এই সড়কে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

চেংগুটিয়া গ্রামের বাসিন্দা বোরহান উদ্দিন তালুকদার বলেন, ‘বর্ষাকালে আমাদের কষ্ট বলে বোঝানো যাবে না। কাদা মাড়িয়ে অনেক দূর হেঁটে গিয়ে তবেই যানবাহনে উঠতে হয়। বাজার বা জরুরি কাজে বের হওয়া আমাদের জন্য এখন আতঙ্কের বিষয়।’

ইজিবাইকচালক ইসমাইল হোসেন ক্ষোভ প্রকাশ করে জানান, রাস্তার করুণ দশার কারণে গাড়ির মোটর ও কন্ট্রোল বক্স ঘন ঘন নষ্ট হচ্ছে। এ ছাড়া সড়কের পাশেই কিছু প্রভাবশালী ব্যক্তির অবৈধ পুকুর খননের কারণে রাস্তাটি আরও ধসে পড়ছে বলে অভিযোগ করেন তিনি।

দ্রুত ব্যবস্থা না নিলে এই জনদুর্ভোগ স্থায়ী রূপ নেবে বলে আশঙ্কা করছেন রাজিহার ইউনিয়নের ভুক্তভোগী সাধারণ মানুষ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী জানান, সড়কটির বর্তমান অবস্থা সম্পর্কে তারা সুনির্দিষ্ট তথ্য নেবেন এবং দ্রুত সরেজমিনে পরিদর্শন করবেন। তবে সংস্কারের জন্য আগামী বছরের জুন মাস পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।

রূপালী বাংলাদেশ

Link copied!