× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জলাবদ্ধতায় নিরসনে স্লুইস গেট নির্মাণের দাবি

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৬:৫৪ এএম

জলাবদ্ধতায় নিরসনে স্লুইস  গেট নির্মাণের দাবি

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার শালদীঘা হাওরের ফসল রক্ষায় জরুরি ভিত্তিতে স্লুইস গেট নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা। এ দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার বরাবর লিখিত আবেদন জমা দিয়েছেন এলাকাবাসীর পক্ষে গলইখালী গ্রামের বাসিন্দা ও শালদীঘা হাওরের কৃষক অসীম সরকার।

আবেদনে তিনি উল্লেখ করেন, শালদীঘা হাওর মধ্যনগর উপজেলার হাজারো কৃষকের প্রধান জীবিকা। প্রতি বছর বোরো মৌসুমে এখানে ব্যাপক ধান চাষ হলেও কার্যকর স্লুইস গেট না থাকায় কৃষকরা চরম ঝুঁকিতে থাকেন। বর্ষার শুরুতেই উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং অতিরিক্ত বৃষ্টির পানি নিষ্কাশন না হওয়ায় প্রায়ই জলাবদ্ধতার সৃষ্টি হয়ে ফসল ক্ষতিগ্রস্ত হয়।

চলতি মৌসুমেও আগাম বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে কৃষকরা চরম সংকটে পড়েছেন বলে আবেদনে জানানো হয়। অনেক কৃষক ধান ঘরে তুলতে না পেরে দুশ্চিন্তায় রয়েছেন। অসীম সরকার জানান, এ বছর তার ১২ কিয়ার জমির বোরো ধানসহ অনেক কৃষকের ফসল পানির নিচে তলিয়ে গেছে।

আবেদনে আরও বলা হয়, বিদ্যমান ফসল রক্ষা বাঁধগুলো সাময়িকভাবে পানি নিয়ন্ত্রণে সহায়ক হলেও দীর্ঘমেয়াদে কার্যকর নয়। ফলে সম্পদপুর গ্রামের পাশ দিয়ে প্রবাহিত গোবইরা খালে একটি আধুনিক ও স্থায়ী স্লুইস গেট নির্মাণ এখন সময়ের দাবি।

এটি নির্মিত হলে পানির প্রবাহ নিয়ন্ত্রণ সম্ভব হবে এবং অকাল বন্যা ও জলাবদ্ধতার ক্ষতি থেকে কৃষকরা ফসল রক্ষা করতে পারবেন বলে দাবি করেন স্থানীয়রা।

কৃষক অসীম সরকার বলেন, ‘এ বছর আমার ১২ কিয়ার জমির ধানসহ অনেক কৃষকের ফসল তলিয়ে গেছে। গোবইরা খালে স্লুইস গেট নির্মাণ করা হলে শালদীঘা হাওরের কৃষকদের দুর্ভোগ অনেকটাই কমবে।’

উল্লেখ্য, গত রোববার বিভাগীয় কমিশনার বরাবর এবং সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পৃথকভাবে আবেদনটি জমা দেওয়া হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!