কলাপাড়া উপজেলায় ঐতিহাসিক স্বনির্ভর খাল পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিন অযতœ ও অবহেলায় পড়ে থাকা খালটি পুনরুজ্জীবিত করতে গতকাল বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি শুরু হয়। উপজেলার বালিয়াতলী এলাকার এই খালটি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগে একসময় খনন করা হয়েছিল। দীর্ঘ সময় পর সেটিকে পুনরায় কার্যকর করার উদ্যোগ নেওয়া হলো। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন বলেন, ‘শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনগণের সহায়তায় নিজ হাতে কোদাল ধরে এই স্বনির্ভর খাল খনন করেছিলেন। দীর্ঘদিন অবহেলিত থাকার পর এখন আবার এটি পুনর্জীবিত করা হচ্ছে।’ তিনি আরও বলেন, খালটি পুনর্খননের মাধ্যমে দুপাড়ের কৃষকরা সারা বছর মিঠা পানির সুবিধা পাবেন, যা কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন