× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

খুলনা ব্যুরো

প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০৬:৫২ এএম

নার্সেস দিবস উদযাপন

খুলনা ব্যুরো

প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০৬:৫২ এএম

নার্সেস দিবস উদযাপন

খুলনার রূপসায় ‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২৬ উদযাপন করেছে সিএসএস নার্সিং ইনস্টিটিউট। গতকাল মঙ্গলবার সকালে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়। এতে ইনস্টিটিউটের শিক্ষার্থী, শিক্ষক এবং রেভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতালের নার্সরা অংশ নেন।

আধুনিক নার্সিং-সেবার অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন স্মরণে আয়োজিত সভায় বক্তারা নার্সিং পেশার গুরুত্ব তুলে ধরেন। সিএসএসের হেলথ ডাইরেক্টর সাজ্জাদুর রহিম পান্থ বলেন, চিকিৎসাবিজ্ঞানের অবিচ্ছেদ্য অংশ হলো নার্সিং। আমরা শিক্ষার্থীদের সেবার ব্রত মনে ধারণ করতে উৎসাহিত করছি। সিনিয়র নার্স বাহামুনি মুর্মু পেশাগত বিড়ম্বনা কাটিয়ে সেবার মানসিকতা অটুট রাখার আহ্বান জানান। শিক্ষার্থীরা নাইটিঙ্গেলের আদর্শ অনুসরণ করে উন্নত হাসপাতাল ব্যবস্থাপনা ও রোগীর দ্রুত আরোগ্য নিশ্চিতে অঙ্গীকার ব্যক্ত করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!